ঢাকাThursday , 20 August 2026
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্মীয় সম্প্রীতি
  10. পরিবেশ ও কৃষি
  11. প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সব খবর

শরৎকালীন ফ্যাশনে নখ রাঙাতে নতুন ট্রেন্ড জেব্রা প্রিন্ট


August 20, 2026 6:15 pm
Link Copied!

যুক্তরাজ্যের ফ্যাশন বিষয়ক সংবাদমাধ্যম হু হোয়াট ওয়ের-এর প্রতিবেদন অনুযায়ী, ফ্যাশন জগতে নখের সাজে নতুনত্বের ছোঁয়া হিসেবে জেব্রা প্রিন্ট বেশ জনপ্রিয় হয়ে উঠছে। ফ্যাশন বিশেষজ্ঞ গ্রেস লিন্ডসে জানান, চলতি বছরের শরৎকালে নখের নকশায় এই ট্রেন্ডটি আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে।

ফ্যাশন দুনিয়ায় পশুর চামড়ার নকশা বা অ্যানিমেল প্রিন্ট নতুন কিছু নয়। এর আগে লিওপার্ড বা বাম্বি প্রিন্টের নখের সাজ জনপ্রিয়তা পেয়েছিল। তবে এবার জেব্রা প্রিন্ট নখের সাজের ক্ষেত্রে সবচেয়ে স্টাইলিশ ডিজাইন হিসেবে বিবেচিত হচ্ছে।

অনেকেই নখের পুরো অংশে আবার কেউ কেউ ফ্রেঞ্চ টিপস বা সাধারণ এক্সেসেন্ট নখে জেব্রা প্রিন্টের নকশা করছেন। জনপ্রিয় নেইল আর্টিস্টদের নখের সাজে ইতিমধ্যে এই ট্রেন্ডের আধিপত্য লক্ষ্য করা যাচ্ছে। সেপ্টেম্বর মাসজুড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এই নকশার ব্যাপক উপস্থিতি দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে।

ঘরে বসে যারা এই স্টাইল ফুটিয়ে তুলতে চান, তাদের জন্য একটি সরু নেইল আর্ট ব্রাশ, কালো নেইল পলিশ এবং সাদা রঙের শেড প্রয়োজন। সবশেষে দীর্ঘস্থায়ী উজ্জ্বলতার জন্য টপ কোট ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।