ফ্রান্সের প্যারিসে সম্প্রতি অভিনেত্রী মার্গো রবিকে হাঁটু পর্যন্ত লম্বা স্কার্ট ও বুট পরে দেখা গেছে, যা আসন্ন শরৎকালের ফ্যাশনে নতুন ট্রেন্ড হিসেবে উঠে এসেছে। মার্গো রবির এই স্টাইলটি গ্রীষ্মকালীন পোশাককে শরৎকালের জন্য উপযোগী করে তোলার একটি সহজ উপায় হিসেবে দেখছেন ফ্যাশন সচেতনরা।
মার্গো রবি তার এই লুকে ব্যবহার করেছেন হাঁটু পর্যন্ত লম্বা স্কার্ট, যার সঙ্গে তিনি মিলিয়েছেন সমতল ডিজাইনের নি-হাই (হাঁটু পর্যন্ত লম্বা) বুট। তার এই পোশাকের সাথে ছিল ভিন্টেজ ঘরানার একটি ট্যাঙ্ক টপ, যাতে সূক্ষ্ম কারুকাজ ও পুঁতির ব্যবহার লক্ষ্য করা গেছে।
পোশাকের সাথে মিল রেখে তিনি গলায় একটি স্কার্ফ জড়িয়েছিলেন এবং হাতে ছিল চকোলেট রঙের একটি শ্যানেল ব্যাগ। বর্তমানে আবহাওয়া খুব বেশি ঠান্ডা না হওয়ায় এই ধরনের পোশাক অনায়াসেই পরা সম্ভব বলে মনে করছেন ফ্যাশন বিশেষজ্ঞরা।
মার্গোর এই স্টাইলটি গ্রীষ্ম থেকে শরতে রূপান্তরের সময়ের জন্য বেশ মানানসই একটি লুক তৈরি করেছে। ফ্যাশন সচেতনদের মতে, এখনকার সময়ে এই ধরনের স্কার্ট ও বুটের সমন্বয়ে একটি মার্জিত ও আধুনিক লুক সহজেই তৈরি করা সম্ভব।