ঢাকাMonday , 24 August 2026
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্মীয় সম্প্রীতি
  10. পরিবেশ ও কৃষি
  11. প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সব খবর

চাকরির নামে প্রতারণা: র‍্যাবের অভিযানে ৬ জনের কারাদণ্ড


August 24, 2026 6:45 pm
Link Copied!

বাংলাদেশের রাজধানী ঢাকার ভাটারা থানায় অবস্থিত ড্রাগন শেল্ড সিকিউরিটি সলিউশন লিমিটেড নামক একটি প্রতিষ্ঠানের ছয়জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত। চাকরির প্রলোভন দেখিয়ে বেকার তরুণ-তরুণীদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার অপরাধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। র‍্যাব-১ এর সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার শাহ আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

র‍্যাব সূত্রে জানা গেছে, রোববার সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভাটারা থানার কুড়িল এলাকায় র‍্যাব-১ এর বিশেষ অভিযানে এই প্রতারক চক্রটিকে আটক করা হয়। অভিযানের সময় প্রতিষ্ঠানটিতে প্রায় ৪৫ থেকে ৫০ জন ভুক্তভোগী উপস্থিত ছিলেন। র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু হাসানের নেতৃত্বে পরিচালিত এই ভ্রাম্যমাণ আদালতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তাদের দণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্তদের মধ্যে আবুল কালাম আজাদকে ছয় মাস, ইকবাল হোসেনকে দুই মাস, মাসুদ রানা ও মো. হাসানকে ১৫ দিন এবং আফসান আহাম্মেদ স্বপন ও কবির হোসেনকে সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। এছাড়া প্রতিষ্ঠানটিকে এক লাখ ২০ হাজার টাকা জরিমানা করে সিলগালা করে দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে চক্রটি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ বেকার তরুণদের বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে অর্থ আত্মসাৎ করে আসছিল।