যুক্তরাষ্ট্রের ফ্যাশন বিশ্বে বর্তমানে রঙিন ব্যালে ফ্ল্যাট জুতার ব্যবহার জনপ্রিয়তার তুঙ্গে রয়েছে, যা পোশাকের আভিজাত্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ফ্যাশন বিশেষজ্ঞ অ্যালিসন পেয়ারের মতে, যখন হাতে সময় খুব কম থাকে এবং পোশাক নির্বাচনের সুযোগ থাকে না, তখন এই রঙিন জুতাগুলোই আউটফিটকে অনন্য করে তোলে।
মডেল এলসা হস্ক সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ডেনিম শার্ট ও ট্র্যাক প্যান্টের সাথে অ্যাকুয়া ব্লু রঙের ব্যালে ফ্ল্যাট জুতা পরিহিত ছবি পোস্ট করেন। ফ্যাশন সংশ্লিষ্টরা বলছেন, সাদা বা বাদামি রঙের সাধারণ জুতার পরিবর্তে এমন উজ্জ্বল রঙের জুতা পরিধানের কৌশলটি বর্তমানে ট্রেন্ডে পরিণত হয়েছে।
বর্তমানে রিফরমেশন, মার্গো, রিপেটো ও অ্যালেক্স মিলের মতো জনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ডগুলো হলুদ, লাল, বেগুনি, লাইম ও নীল রঙের মতো বাহারি রঙের ব্যালে ফ্ল্যাট বাজারে নিয়ে এসেছে। ফ্যাশন দুনিয়ায় এটি এখন ২০২৬ সালের অন্যতম বড় ট্রেন্ড হিসেবে বিবেচিত হচ্ছে।