ঢাকাFriday , 28 August 2026
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্মীয় সম্প্রীতি
  10. পরিবেশ ও কৃষি
  11. প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সব খবর

সাইম আইয়ুবের সেঞ্চুরিতে কিংসম্যানের জয়, পয়েন্ট তালিকার তলানিতে প্যাট্রিয়টস


August 28, 2026 10:45 am
Link Copied!

ওয়েস্ট ইন্ডিজের সেন্ট কিটস অ্যান্ড নেভিসের বাসতেরে অনুষ্ঠিত ম্যাচে কিংসম্যানের দেওয়া ১৮২ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে ব্যর্থ হয়েছে প্যাট্রিয়টস। সাইম আইয়ুবের দুর্দান্ত সেঞ্চুরিতে ভর করে কিংসম্যান তাদের তৃতীয় জয় নিশ্চিত করেছে। এই পরাজয়ের ফলে পয়েন্ট তালিকার একেবারে তলানিতে অবস্থান করছে প্যাট্রিয়টস।

ম্যাচে কিংসম্যানের দেওয়া ১৮২ রানের জবাবে ব্যাট করতে নেমে আন্দ্রে ফ্লেচার, জেসন হোল্ডার এবং দাসুন শানাকা ইনিংস বড় করার চেষ্টা করেছিলেন। তবে ইনিংসের শুরুতে ধীরগতির ব্যাটিংয়ের কারণে শেষ পর্যন্ত জয়ের বন্দরে পৌঁছাতে পারেনি দলটি।

সাইম আইয়ুবের ৫৮ বলে ১০২ রানের ইনিংসটিই মূলত কিংসম্যানকে বড় সংগ্রহ এনে দেয়, যা শেষ পর্যন্ত জয়ের ভিত গড়ে দেয়। প্যাট্রিয়টসের ব্যাটাররা পরবর্তীতে চেষ্টা করলেও শুরু দিকের ঘাটতি পুষিয়ে উঠতে ব্যর্থ হন।