ঢাকাWednesday , 29 July 2026
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্মীয় সম্প্রীতি
  10. পরিবেশ ও কৃষি
  11. প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সব খবর

নাটোরের সিংড়ায় ভেঙে যাওয়া সড়ক সংস্কার করলেন বিএনপি ও ছাত্রদল নেতারা


July 29, 2026 12:20 am
Link Copied!

বাংলাদেশের নাটোরের সিংড়ায় ভেঙে যাওয়া সড়কের একটি অংশ সংস্কার করে চলাচলের উপযোগী করেছেন স্থানীয় বিএনপি ও ছাত্রদল নেতারা। নাটোর-৩ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনুর নির্দেশে মঙ্গলবার বেলা ১১টায় চৌগ্রাম ইউনিয়নের বড়িয়া ছোট ব্রিজের পশ্চিম পাশে এই সংস্কার কাজ চালানো হয়। জনগুরুত্বপূর্ণ এই সড়কটি ভেঙে পানি প্রবাহিত হওয়ায় স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীরা চরম ভোগান্তির শিকার হচ্ছিলেন।

সংস্কার কাজ পরিচালনায় সার্বিক সহযোগিতায় ছিলেন চৌগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমিনুল ইসলাম। দ্রুত সময়ের মধ্যে ভাঙা অংশে বাঁধ দিয়ে পানি প্রবাহ বন্ধ করায় এলাকাবাসীর যাতায়াত স্বাভাবিক হয়েছে এবং তাদের ভোগান্তি কমেছে।

সংস্কার কাজ চলাকালে উপস্থিত ছিলেন চৌগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শের আলী, ৮নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি রাজু আহমেদ এবং ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক মো. এমদাদুল হক মিলনসহ স্থানীয় নেতাকর্মীরা।