ঢাকাSunday , 13 September 2026
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্মীয় সম্প্রীতি
  10. পরিবেশ ও কৃষি
  11. প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সব খবর

দেশীয় প্রযুক্তিতে তৈরি ভেন্টিলেটর ও অক্সিজেন মেশিনে সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর

Truth Post
July 29, 2026 3:20 am
Link Copied!

বাংলাদেশের ঢাকায় সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেশীয় প্রযুক্তিতে তৈরি ভেন্টিলেটর ও হাই ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের সঙ্গে বৈঠক করে তাদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বাস্থ্যসেবায় আধুনিক প্রযুক্তির ব্যবহার ও সাশ্রয়ী চিকিৎসা নিশ্চিত করতে এই উদ্ভাবন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে সরকার মনে করছে।

বৈঠকে সংশ্লিষ্ট ব্যক্তিরা দেশীয় প্রযুক্তিতে তৈরি এই দুটি চিকিৎসা যন্ত্রের কার্যকারিতা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। প্রধানমন্ত্রী জানান, স্বাস্থ্যসেবায় আধুনিক প্রযুক্তির বিকাশে সরকার গবেষণা ও উদ্ভাবনকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। যন্ত্রগুলোর প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা, মান যাচাই এবং উৎপাদনের ক্ষেত্রে সরকার সব ধরনের সহায়তা প্রদান করবে।

জানা গেছে, দুটি আলাদা বিশেষজ্ঞ দল ভেন্টিলেটর ও হাই ফ্লো অক্সিজেন মেশিনগুলো তৈরি করেছে। প্রয়োজনীয় অনুমোদন ও ক্লিনিক্যাল পরীক্ষা সম্পন্ন হওয়ার পর এগুলো দেশের সব হাসপাতালে ব্যবহারের পাশাপাশি আন্তর্জাতিক বাজারে রপ্তানির পরিকল্পনা রয়েছে। দেশীয় উৎপাদনের ফলে এই সরঞ্জামগুলো তুলনামূলক কম খরচে বাজারজাত করা সম্ভব হবে, যা স্বাস্থ্যসেবাকে সাধারণ মানুষের জন্য আরও সহজলভ্য করে তুলবে।

বৈঠকে অন্যদের মধ্যে স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী এম এ মুহিত, প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী এস এম জিয়াউদ্দিন হায়দার, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব কামরুজ্জামান চৌধুরী, বুয়েটের সহ-উপাচার্য মুহাম্মদ শরীফুল ইসলাম এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।