ঢাকাSunday , 30 August 2026
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্মীয় সম্প্রীতি
  10. পরিবেশ ও কৃষি
  11. প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সব খবর

সুনিলের অলরাউন্ড নৈপুণ্যে জয়ের ধারায় ফিরল টিকেওআর


August 29, 2026 2:15 pm
Link Copied!

ত্রিনিদাদ ও টোবাগোতে টিকেওআরের হয়ে অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচ জিতিয়েছেন সুনিল নারিন। নিজের দায়িত্বশীল ব্যাটিং ও বোলিংয়ে টানা তিন ম্যাচ হারের বৃত্ত ভেঙে দলকে জয়ের পথে ফিরিয়েছেন এই তারকা ক্রিকেটার।

ম্যাচে বল হাতে দুই উইকেট শিকারের পাশাপাশি ব্যাট হাতে অর্ধশতক তুলে নেন নারিন। দুই বছরেরও বেশি সময় পর এটিই তার প্রথম হাফ সেঞ্চুরি। তার এই পারফরম্যান্স দলকে বড় জয়ের পাশাপাশি মানসিকভাবে চাঙ্গা করেছে।

টানা তিন ম্যাচ হারের পর এই জয়টি টিকেওআর পয়েন্ট টেবিল ও খেলোয়াড়দের আত্মবিশ্বাস বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।