ঢাকাThursday , 30 July 2026
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্মীয় সম্প্রীতি
  10. পরিবেশ ও কৃষি
  11. প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সব খবর

আর্জেন্টিনার জাতীয় দলে ইতিহাস গড়লেন হাইতির কিকি রামোস


July 30, 2026 3:20 am
Link Copied!

আর্জেন্টিনার বুয়েনস এইরেসে আর্জেন্টিনা অনূর্ধ্ব-১৭ দলের হয়ে ইকুয়েডরের বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নেমে ইতিহাস গড়েছেন স্টিফেন ‘কিকি’ রামোস। তিনি আর্জেন্টিনার জাতীয় বয়সভিত্তিক দলে খেলা প্রথম হাইতিয়ান বংশোদ্ভূত ফুটবলার। এই অর্জন তাকে আর্জেন্টিনা ফুটবলের সম্ভাবনাময় তরুণ প্রতিভাদের তালিকায় বিশেষ স্থান দিয়েছে।

কিকি রামোসের জন্ম ২০০৯ সালে হাইতিতে। ২০১০ সালের ভয়াবহ ভূমিকম্পের পর মাত্র নয় মাস বয়সে তাকে দত্তক নেন আর্জেন্টাইন এক দম্পতি। এরপর তিনি আর্জেন্টিনায় বেড়ে ওঠেন এবং সেখানকার সংস্কৃতির সঙ্গেই নিজেকে মানিয়ে নেন।

ফুটবলের হাতেখড়ি হয় আর্জেন্টিনার ক্লাব ভেলেজ সার্সফিল্ডের অ্যাকাডেমিতে। যুব দলে অসাধারণ পারফরম্যান্সের সুবাদে তিনি বর্তমানে কোচ ডিয়েগো প্লাসেন্তের নজর কাড়েন। চলতি মৌসুমে যুব দলের হয়ে তিনি ১২টি গোল করেছেন।

ইকুয়েডরের বিপক্ষে ২-১ গোলে জয়ী ম্যাচে রামোসের অভিষেক হয়। বর্তমানে ১৭ বছর বয়সী এই ফরোয়ার্ডকে নিয়ে আর্জেন্টিনা ফুটবল ভক্তদের প্রত্যাশা অনেক। অনেকেই মনে করছেন, অনূর্ধ্ব-১৭ দলের ধাপ পেরিয়ে একদিন তিনি সিনিয়র জাতীয় দলেও জায়গা করে নেবেন।