যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ও লস অ্যাঞ্জেলেসের ফ্যাশন প্রিয় তরুণীদের কাছে অত্যন্ত জনপ্রিয় জে. ক্রু ব্র্যান্ডের লুনা প্যান্ট আবারও বাজারে ফিরেছে। ফ্যাশন বিষয়ক সংবাদমাধ্যম হু হোয়াট ওয়্যারের প্রতিবেদনে বলা হয়, দীর্ঘ প্রতীক্ষার পর এই প্যান্টটি পুনরায় কেনাকাটার সুযোগ পাচ্ছেন গ্রাহকরা।
চলতি বছরের মার্চ মাসে জে. ক্রু প্রথমবারের মতো লুনা প্যান্ট বাজারে আনে। ১০০ শতাংশ সুতি পপলিন কাপড়ে তৈরি এই প্যান্টটিতে রয়েছে অ্যাডজাস্টেবল ড্রস্ট্রিং ওয়েস্টব্যান্ড ও প্রশস্ত কাটিং। আরামদায়ক ও সহজলভ্য হওয়ার কারণে এটি বাজারে আসার পরপরই ব্যাপক জনপ্রিয়তা পায়। অনেক ফ্যাশন সচেতন মানুষ এটিকে লেসেট কিয়োটো প্যান্টের সাশ্রয়ী বিকল্প হিসেবে ব্যবহার শুরু করেন।
চাহিদা তুঙ্গে থাকায় বাজারে আসার কয়েক সপ্তাহের মধ্যেই প্যান্টটির প্রাথমিক স্টক শেষ হয়ে যায়। এরপর নতুন রঙে বাজারে আসলেও দ্রুত সেগুলো বিক্রি হয়ে যায় এবং প্রি-অর্ডারের অপেক্ষায় থাকতে হয় গ্রাহকদের। তবে এবার আর কোনো অপেক্ষা ছাড়াই কালো ও চকলেট ব্রাউন রঙে সরাসরি কেনাকাটার জন্য এটি স্টকে রাখা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গ্রীষ্ম থেকে শরৎকাল পর্যন্ত পোশাক নির্বাচনের ক্ষেত্রে এই প্যান্টটি একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। সাধারণ টি-শার্ট থেকে শুরু করে ফ্ল্যাট স্যান্ডেল বা হালকা নিটওয়্যারের সাথে এই প্যান্ট মানানসই। এছাড়া জে. ক্রু সম্প্রতি নতুন করে কর্ডরয় কাপড়ের লুনা প্যান্টও বাজারে এনেছে, যা মূলত শীতকালীন ফ্যাশনের জন্য উপযোগী।