যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে এনএফএল তারকা অ্যারন ডোনাল্ড অবসর ভেঙে আবারও লস অ্যাঞ্জেলেস রামস দলে ফেরার ঘোষণা দিয়েছেন। ২০ মিলিয়ন ডলারের এক বছরের চুক্তিতে দলে ফিরেছেন আটবারের অল-প্রো এই ডিফেন্সিভ লাইনম্যান। তার এই প্রত্যাবর্তনের পেছনে স্ত্রী এরিকা ডোনাল্ডের পরামর্শ ও সমর্থন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন তিনি।
অ্যারন ডোনাল্ড জানান, অবসরের সিদ্ধান্ত থেকে সরে আসা মোটেও সহজ ছিল না। এ বিষয়ে তিনি বলেন, তার স্ত্রী যদি খুশি না হতেন, তবে এই ফেরা সম্ভব হতো না। পারিবারিক শান্তি ও সন্তানদের সম্মতি নিশ্চিত করেই তিনি মাঠে ফেরার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন।
ডোনাল্ড আরও জানান, দীর্ঘ সময় ধরে এই মানসিক দোলাচলের মধ্য দিয়ে যেতে হয়েছে তাকে। তার কথায়, স্ত্রী তাকে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত না নিতে এবং নিজের জন্য সময় নিতে বলেছিলেন।
দীর্ঘদিন ধরে লস অ্যাঞ্জেলেস রামসের কোচ শন ম্যাকভে’র সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রেখেছিলেন ডোনাল্ড। মাঠের ফেরার বিষয়টি নিশ্চিত করতে কোচকে নিয়মিত শারীরিক ও মানসিক অবস্থার আপডেট দিয়েছেন তিনি।
২০২৩ মৌসুম শেষে অবসর গ্রহণ করেছিলেন অ্যারন ডোনাল্ড। তার ক্যারিয়ারের ১৫৪টি ম্যাচে ১১১টি স্যাক ও ৫৪৩টি ট্যাকল রয়েছে। ২০২১ সালে রামসের হয়ে সুপার বোল জেতা এই তারকা পুনরায় দলে যোগ দেওয়ায় দলের রক্ষণভাগ আরও শক্তিশালী হলো, যেখানে মাইলস গ্যারেট আগে থেকেই রয়েছেন।