ঢাকাFriday , 4 September 2026
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্মীয় সম্প্রীতি
  10. পরিবেশ ও কৃষি
  11. প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সব খবর

লোকাল এআই হাবের ওপর ভিত্তি করে স্মার্ট হোম ইকোসিস্টেম আনল ইউগ্রিন


September 4, 2026 3:45 pm
Link Copied!

যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের ফক্সবরোর জিলেট স্টেডিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন এআই-চালিত স্মার্ট হোম পণ্য ও ইকোসিস্টেম উন্মোচন করেছে প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান ইউগ্রিন। কোম্পানিটি তাদের নতুন হোমএজেন্ট ও মাস্টারএজেন্ট নামের স্মার্ট হাবগুলো সামনে এনেছে, যা মূলত ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য ক্লাউডে না পাঠিয়ে লোকাল সার্ভারে এআই প্রসেসিংয়ের মাধ্যমে স্মার্ট হোম নিয়ন্ত্রণ করবে। ইউগ্রিনের এই পদক্ষেপে স্মার্ট হোম প্রযুক্তিতে গোপনীয়তাকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দেওয়া হয়েছে।

ইউগ্রিন মূলত ফাস্ট চার্জার, ইউএসবি কেবল ও স্টোরেজ ডিভাইসের জন্য পরিচিত হলেও, এবার তারা কৃত্রিম বুদ্ধিমত্তা ও আইওটি খাতে বড় বিনিয়োগের ঘোষণা দিয়েছে। নতুন এই ইকোসিস্টেমে হোমএজেন্ট হাবের পাশাপাশি সিকিউরিটি ক্যামেরা, স্মার্ট স্পিকার এবং ই-ইঙ্ক পিকচার ফ্রেম অন্তর্ভুক্ত রয়েছে।

নতুন হাবগুলোর মধ্যে মাস্টারএজেন্ট এমএ১০০ মডেলটি সবচেয়ে শক্তিশালী। এনভিডিয়া জেটসন থোর প্ল্যাটফর্মে চালিত এই ডিভাইসটির মূল্য নির্ধারণ করা হয়েছে ২০ হাজার ডলার। এছাড়া সাধারণ ব্যবহারের জন্য এইচএ১০০ ও এইচএ১০০ প্রো নামে দুটি মডেল আনা হয়েছে। এগুলোতে যথাক্রমে ১৬ ও ৩২ জিবি র‍্যাম রয়েছে।

কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, এই ডিভাইসগুলো ব্যবহারকারীর গোপনীয়তা নিশ্চিত করতে এন্ড-টু-এন্ড এনক্রিপশন ব্যবহার করবে। এছাড়া স্মার্ট হোমের নিরাপত্তায় ফেসিয়াল রিকগনিশন বা চেহারা শনাক্তকরণের মতো উন্নত ফিচার রাখা হয়েছে। তবে এসব ডিভাইসের দাম সাধারণ ব্যবহারকারীদের জন্য কিছুটা বেশি বলে মনে করা হচ্ছে।

বর্তমানে পণ্যগুলোর প্রি-অর্ডার চলছে এবং বছরের শেষ নাগাদ কিকস্টার্টার ক্রাউডফান্ডিং ক্যাম্পেইন শেষে আগামী বছরের জানুয়ারি থেকে পণ্য সরবরাহ শুরু করার পরিকল্পনা রয়েছে ইউগ্রিনের। স্মার্ট হোম ইকোসিস্টেমের অংশ হিসেবে ‘উলিয়া’ নামের নিজস্ব ভয়েস অ্যাসিস্ট্যান্টও চালু করেছে প্রতিষ্ঠানটি।