ঢাকাTuesday , 6 October 2026
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্মীয় সম্প্রীতি
  10. পরিবেশ ও কৃষি
  11. প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সব খবর

কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য নতুন ‘অরিজিনাল কনটেন্ট রিওয়ার্ডস’ প্রোগ্রাম আনছে এক্স

Truth Post
August 9, 2026 2:30 pm
Link Copied!

যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোতে অবস্থিত মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম এক্স বিতর্কিত রেভিনিউ শেয়ারিং প্রোগ্রাম বাতিল করে তার পরিবর্তে ‘অরিজিনাল কনটেন্ট রিওয়ার্ডস’ নামে নতুন একটি প্রোগ্রাম চালুর ঘোষণা দিয়েছে। প্ল্যাটফর্মটির ক্রিয়েটরস বিভাগের সিনিয়র প্রোডাক্ট ম্যানেজার অ্যালেগ্রা জাকিয়া জানিয়েছেন, যারা প্ল্যাটফর্মে মৌলিক আইডিয়া, দক্ষতা এবং সৃজনশীলতা নিয়ে কাজ করছেন, তাদের পুরস্কৃত করাই এই পরিবর্তনের মূল লক্ষ্য।

নতুন এই নিয়ম অনুযায়ী, আগামী ৮ সেপ্টেম্বর থেকে এই কার্যক্রম শুরু হবে। পুরনো মডেলের আওতায় ক্রিয়েটররা ৭ সেপ্টেম্বর পর্যন্ত আয় করতে পারবেন।

যোগ্যতার শর্তাবলী

নতুন এই প্রোগ্রাম থেকে আয়ের জন্য ক্রিয়েটরদের কিছু নির্দিষ্ট শর্ত পূরণ করতে হবে। এর মধ্যে রয়েছে অন্তত ৫০০ জন ভেরিফাইড ফলোয়ার থাকা এবং গত ৯০ দিনে ভেরিফাইড ব্যবহারকারীদের কাছ থেকে অন্তত ৫ লাখ হোম টাইমলাইন ইম্প্রেশন পাওয়া।

কীভাবে আয় হবে

নতুন ব্যবস্থায় ‘কোয়ালিফাইড ইম্প্রেশন’-এর ভিত্তিতে ক্রিয়েটরদের আয় হবে। প্রিমিয়াম সাবস্ক্রাইবাররা যখন হোম টাইমলাইন ফিডে কোনো পোস্টের অন্তত ৫০ শতাংশ দেখতে পাবেন, তখন সেটিকে কোয়ালিফাইড ইম্প্রেশন হিসেবে গণ্য করা হবে।

মৌলিক কনটেন্টের সংজ্ঞা

এক্স জানিয়েছে, অরিজিনাল রিপোর্টিং, বিশ্লেষণ, ব্যবহারকারীর নিজের তোলা ছবি বা ভিডিও এবং নিজস্ব তৈরি গ্রাফিক্স বা মেম এই প্রোগ্রামের আওতায় আয়যোগ্য কনটেন্ট হিসেবে বিবেচিত হবে। এছাড়া কোনো বিষয়ের ওপর অর্থবহ প্রতিক্রিয়া বা মন্তব্যও এর অন্তর্ভুক্ত থাকবে। প্ল্যাটফর্মটি ক্লিকবেইট বা অন্যের কনটেন্ট রিপারপাস করে যারা আয় করেন, তাদের নিরুৎসাহিত করতেই এই পরিবর্তন আনছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।