ঢাকাFriday , 21 August 2026
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্মীয় সম্প্রীতি
  10. পরিবেশ ও কৃষি
  11. প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সব খবর

নতুন প্রযুক্তিতে আরও বড় ও উজ্জ্বল ওলেড প্যানেল তৈরি করবে এলজি


August 21, 2026 2:45 am
Link Copied!

দক্ষিণ কোরিয়ার সিউলে এলজি নতুন ওলেড (OLED) প্যানেল উৎপাদনকারী প্রযুক্তির উদ্ভাবন ঘোষণা করেছে, যা কোম্পানিটির ভাষ্যমতে ডিসপ্লের উজ্জ্বলতা এবং স্থায়িত্ব বহুগুণ বাড়িয়ে দেবে। এফএমএম-লেস ইনোভেটিভ পিক্সেল প্যাটার্নিং বা ফ্লিপ (FLiPP) নামের এই প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে প্যানেলের আকার ও রেজোলিউশনের সীমাবদ্ধতা দূর করা সম্ভব হবে।

প্রথাগত ওলেড উৎপাদন প্রক্রিয়ায় ফাইন মেটাল মাস্ক (FMM) ব্যবহার করা হয়, যা তৈরিতে জটিলতা ও উচ্চ খরচের পাশাপাশি বড় আকারের টিভি প্যানেলের ক্ষেত্রে অ্যালাইনমেন্ট বা বিন্যাসে সমস্যা দেখা দেয়। এলজির নতুন ফ্লিপ পদ্ধতিতে ধাতু নির্মিত মাস্কের প্রয়োজন নেই। এর পরিবর্তে ফটোলেথোগ্রাফি এবং ইউভি লাইট ব্যবহার করে সরাসরি প্যানেলে আরজিবি পিক্সেল বসানো হয়।

এই পরিবর্তনের ফলে ওলেড প্যানেলগুলো আগের তুলনায় ১.৬ গুণ বেশি উজ্জ্বল এবং ২.৪ গুণ বেশি দীর্ঘস্থায়ী হবে। পাশাপাশি বিদ্যুৎ খরচ ১৩ শতাংশ পর্যন্ত কমে আসবে। এলজি জানিয়েছে, এই প্রযুক্তিতে উপাদানের অপচয় কম হয় এবং মাদার গ্লাসের ব্যবহার ৬৪ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পায়, যা উৎপাদন খরচ কমিয়ে আনবে।

এলজি জানিয়েছে, এই প্রযুক্তি কেবল ল্যাবে সীমাবদ্ধ থাকবে না। ট্যাবলেট ও মনিটর দিয়ে যাত্রা শুরু করে পরবর্তীতে ১ ইঞ্চির পরিধানযোগ্য ডিভাইস থেকে শুরু করে বিশালাকার টিভি পর্যন্ত সব ধরনের পণ্যে এটি যুক্ত করা হবে। তবে বাজারে ফ্লিপ প্রযুক্তির পণ্য কবে নাগাদ পাওয়া যাবে, সে বিষয়ে এখনো কোনো সময়সীমা জানায়নি কোম্পানিটি।