যুক্তরাষ্ট্রের অ্যামাজন ডট কমে সনির জনপ্রিয় নয়েজ-ক্যানসেলিং হেডফোন ডব্লিউএইচ-১০০০এক্সএম৫ এখন অর্ধেক বা ৫০ শতাংশ ছাড়ে পাওয়া যাচ্ছে। প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম জেডডি-নেটের এডিটর নিনা র্যামন্ট জানিয়েছেন, লেবার ডে উপলক্ষ্যে হেডফোনটির দাম কমিয়ে ১৯৮ ডলার নির্ধারণ করা হয়েছে, যা এখন পর্যন্ত সর্বনিম্ন।
সনির নতুন মডেল এক্সএম৬ বাজারে আসার পর পুরোনো মডেল হিসেবে পরিচিত এক্সএম৫-এর চাহিদা ও জনপ্রিয়তা অক্ষুণ্ণ রয়েছে। নতুন মডেলে ব্লুটুথ সংস্করণ ও নয়েজ-ক্যানসেলেশন প্রযুক্তিতে কিছুটা উন্নতি থাকলেও এক্সএম৫-এর পারফরম্যান্স এখনো বেশ উন্নত। এতে ব্যাটারি লাইফ নতুন মডেলের মতোই দীর্ঘস্থায়ী।
বিশেষজ্ঞরা বলছেন, যারা সাশ্রয়ী মূল্যে ভালো মানের হেডফোন খুঁজছেন তাদের জন্য এটি একটি চমৎকার সুযোগ। দীর্ঘক্ষণ গান শোনা বা কাজের ক্ষেত্রে স্বাচ্ছন্দ্য বজায় রাখতে এই হেডফোনটি কার্যকর ভূমিকা পালন করবে। তবে অফারটি সীমিত সময়ের জন্য এবং পণ্য শেষ হয়ে গেলে এই সুবিধা আর পাওয়া যাবে না।