যুক্তরাষ্ট্রের প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যম জেডডিনেট-এর সিনিয়র কন্ট্রিবিউটিং এডিটর অ্যাড্রিয়ান কিংসলি-হিউজ জানিয়েছেন, সাতেচি অনদ্যগো ফোল্ডেবল স্ট্যান্ড হাব ব্যবহারের ফলে ট্যাবলেট ব্যবহারের ক্ষেত্রে এক বৈপ্লবিক পরিবর্তন এসেছে। এই এক্সেসরিজটি কেবল একটি স্ট্যান্ডই নয়, বরং এটি ট্যাবলেটকে একটি পূর্ণাঙ্গ প্রোডাক্টিভিটি পাওয়ারহাউসে রূপান্তর করে।
সাধারণত ট্যাবলেটকে ল্যাপটপের বিকল্প হিসেবে ব্যবহার করতে গিয়ে পোর্ট স্বল্পতা এবং সঠিক এঙ্গেলের অভাবে ব্যবহারকারীরা সমস্যায় পড়েন। তবে এই ফোল্ডেবল স্ট্যান্ডটি মাত্র এক ইঞ্চির কম পুরু এবং বেশ মজবুত। এতে যুক্ত থাকা রাবার ফিট ব্যবহারের সময় ডিভাইসকে পিচ্ছিল হওয়া থেকে রক্ষা করে। এটি ট্যাবলেটকে নির্দিষ্ট উচ্চতায় এবং ২৩ ডিগ্রি কোণে স্থাপন করতে পারে, যা দীর্ঘ সময় ব্যবহারের ক্ষেত্রে বেশ আরামদায়ক।
এতে থাকা হাবটিতে একাধিক পোর্ট রয়েছে, যার মাধ্যমে ব্যবহারকারী ১০ ওয়াট পাওয়ার ইনপুট এবং ইউএসবি-এ ও ইউএসবি-সি পোর্টের সুবিধা পাচ্ছেন। এছাড়াও এতে রয়েছে ফোর-কে রেজোলিউশনের এইচডিএমআই পোর্ট, এসডি কার্ড রিডার এবং ৩.৫ মিমি হেডফোন জ্যাক। স্যামসাং ব্যবহারকারীরা এই হাবের মাধ্যমে ডেক্স (DeX) ফিচার ব্যবহার করে ট্যাবলেটকে ডেক্সটপ কম্পিউটারের মতো কাজে লাগাতে পারেন। ভ্রমণকারীদের জন্য এটি একটি অত্যন্ত কার্যকর টুল হিসেবে প্রমাণিত হয়েছে।