যুক্তরাষ্ট্রের প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যম জেডনেট তাদের আগস্ট মাসের পাঠকদের কেনাকাটার তথ্যের ভিত্তিতে সবচেয়ে জনপ্রিয় ১০টি পণ্যের তালিকা প্রকাশ করেছে। আগস্ট মাসে বিভিন্ন রিভিউ, গাইড এবং ডিল পোস্টের ওপর ভিত্তি করে সংগৃহীত তথ্যে দেখা গেছে, পাঠকদের কেনাকাটার বড় একটি অংশজুড়ে রয়েছে স্মার্টফোনের বিভিন্ন কাভার ও আনুষঙ্গিক সরঞ্জাম।
তালিকায় থাকা পণ্যগুলোর মধ্যে শীর্ষে রয়েছে স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৮ কার্বন কেস। দ্বিতীয় স্থানে রয়েছে ডি-ব্র্যান্ড গ্রিপ কেস। এছাড়া স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৮ ফোনটি সরাসরি স্যামসাংয়ের ওয়েবসাইট থেকে কেনার হারও ছিল বেশ বেশি।
অন্যান্য জনপ্রিয় পণ্যের তালিকায় রয়েছে টি-মোবাইল থেকে কেনা আইফোন ১৭, নোম্যাড স্ট্রাটস অ্যাপল ওয়াচ ব্যান্ড, জার্নি লক৮ ট্র্যাকিং ম্যাগসেফ ওয়ালেট, স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ ৮ সিলিকন কেস, মার্কিউরি স্লিম ওয়াল অ্যাডাপ্টার, বিটডিফেন্ডার অ্যান্টিভাইরাস প্লাস এবং এইচপি ওমনিস্টুডিও এক্স৩২ কম্পিউটার।
জেডনেট কর্তৃপক্ষ জানিয়েছে, এই তালিকাটি তাদের পাঠকদের কেনাকাটার সম্মিলিত তথ্যের ভিত্তিতে তৈরি করা হয়েছে এবং ব্যক্তিগত গোপনীয়তা বজায় রেখে এই ডেটা সংগ্রহ করা হয়েছে।