ঢাকাMonday , 3 August 2026
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্মীয় সম্প্রীতি
  10. পরিবেশ ও কৃষি
  11. প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সব খবর

ইরানের সামরিক শক্তিমত্তার কাছে পিছু হটল ট্রাম্প: লেবানিজ গণমাধ্যম


August 3, 2026 12:30 pm
Link Copied!

লেবাননের সংবাদমাধ্যম আল-আহেদ জানিয়েছে, ইরানের সামরিক শক্তিমত্তা এবং যুক্তরাষ্ট্রের যেকোনো আগ্রাসনের দাঁতভাঙা জবাব দেওয়ার সক্ষমতা নিয়ে ওয়াশিংটনের গভীর আশঙ্কাই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পিছু হটতে বাধ্য করেছে। সামরিক হামলার পরিকল্পনা থেকে সরে আসার পেছনে তেহরানের দৃঢ় অবস্থানকে প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছে সংবাদমাধ্যমটি।

ইরানি কর্মকর্তাদের পক্ষ থেকে যেকোনো হামলার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণের পর গত রোববার ভোরে ট্রাম্প ইরানে সামরিক হামলার পরিকল্পনা বাতিল করেন। হামলার সিদ্ধান্ত বাতিলের কথা তিনি নিজেই নিশ্চিত করেছেন।

নিজের তৈরি করা এই সংকটময় পরিস্থিতি থেকে উত্তরণের উপায় হিসেবে ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং পশ্চিম এশিয়ার কয়েকটি দেশের অনুরোধের পরিপ্রেক্ষিতে তিনি সামরিক হামলার সিদ্ধান্ত থেকে সরে এসেছেন।