ঢাকাSunday , 6 September 2026
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্মীয় সম্প্রীতি
  10. পরিবেশ ও কৃষি
  11. প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সব খবর

মরুভূমির গরমে স্টারলিংক টার্মিনাল সচল রাখতে ভেজা টি-শার্টের বুদ্ধি সেনাসদস্যদের


September 5, 2026 11:45 am
Link Copied!

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ফোর্ট আরউইনের মোজাভে মরুভূমিতে আয়োজিত সামরিক মহড়ায় অতিরিক্ত গরমে স্টারলিংক গ্রাউন্ড টার্মিনালগুলো অচল হয়ে পড়লে সেনাসদস্যরা উদ্ভাবনী উপায়ে তা সচল রেখেছেন। ফোরথ ইনফ্যান্ট্রি ডিভিশনের কমান্ডার মেজর জেনারেল প্যাট্রিক এলিস জানান, প্রচণ্ড তাপমাত্রায় টার্মিনালগুলো গরম হয়ে ডেটা আদান-প্রদান ব্যাহত করছিল। এমন পরিস্থিতিতে কোনো প্রযুক্তিগত সহায়তা ছাড়াই সেনারা ভিজে টি-শার্ট টার্মিনালের ওপর রেখে তা ঠান্ডা রাখার কৌশল বের করেন।

সেনাবাহিনীর নেক্সট জেনারেশন কমান্ড অ্যান্ড কন্ট্রোল (এনজিসি২) সিস্টেম পরীক্ষার অংশ হিসেবে এই মহড়া অনুষ্ঠিত হয়। সামরিক বাহিনীর আধুনিকায়ন কৌশলের অংশ হিসেবে তারা বর্তমানে প্রথাগত দামি সরঞ্জামের বদলে সহজে ব্যবহারযোগ্য বাণিজ্যিক প্রযুক্তিকে প্রাধান্য দিচ্ছে।

মেজর জেনারেল এলিস আরও বলেন, বাণিজ্যিক প্রযুক্তি সবসময় চরম প্রতিকূল পরিবেশের জন্য তৈরি হয় না। তবে দামি সামরিক সরঞ্জাম কেনার চেয়ে ছোটখাটো কৌশলে এসব প্রযুক্তির কার্যকারিতা নিশ্চিত করা অনেক বেশি সাশ্রয়ী। সেনাবাহিনীর সক্ষমতা বিষয়ক ব্রিগেডিয়ার জেনারেল শেন টেইলর জানান, এই ঘটনা প্রমাণ করে যে যুদ্ধক্ষেত্রে ছোটখাটো কৌশল ব্যবহারের মাধ্যমে অনেক বড় সমস্যা সমাধান করা সম্ভব।

সেনাবাহিনীর ক্রয় বিভাগের নির্বাহী কর্মকর্তা জোসেফ ওয়েলচ জানান, প্রথাগত সামরিক সরঞ্জামের তুলনায় বাণিজ্যিক প্রযুক্তি ব্যবহারের খরচ ৫০ থেকে ৭৫ শতাংশ পর্যন্ত কম। বাণিজ্যিক বাজার প্রতিনিয়ত উন্নত হচ্ছে, ফলে ভবিষ্যতে আরও কার্যকর এবং সাশ্রয়ী সমাধান পাওয়া সম্ভব হবে। সেনাবাহিনী এখন বাণিজ্যিক ও সামরিক প্রযুক্তির সঠিক সমন্বয় নিয়ে কাজ করছে যাতে খরচ কমানোর পাশাপাশি যুদ্ধের মাঠে সর্বোচ্চ কার্যকারিতা নিশ্চিত করা যায়।