ঢাকাSunday , 20 September 2026
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্মীয় সম্প্রীতি
  10. পরিবেশ ও কৃষি
  11. প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সব খবর

২০২৭ সালে আসছে বড় পর্দার আইফোন ২০ প্রো ও প্রো ম্যাক্স

International Desk
August 5, 2026 7:00 am
Link Copied!

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অ্যাপল ২০২৭ সালে তাদের আইফোন ২০ প্রো এবং আইফোন ২০ প্রো ম্যাক্স মডেলের ডিসপ্লে বা পর্দার আকার বাড়ানোর পরিকল্পনা করছে। ডিজিটাল চ্যাট স্টেশনের বরাতে প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, অ্যাপল তাদের আইফোনের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই বড় পরিবর্তনের দিকে যাচ্ছে।

প্রযুক্তি বিষয়ক নির্ভরযোগ্য এই তথ্যসূত্রের দাবি অনুযায়ী, আইফোন ২০ প্রো মডেলে ৬.৪ ইঞ্চির ডিসপ্লে এবং প্রো ম্যাক্স মডেলে ৭ ইঞ্চির বড় ডিসপ্লে থাকতে পারে। ২০০৭ সালের ২৯ জুন আইফোনের যাত্রা শুরু হয়েছিল। সেই হিসেবে ২০২৭ সালের সেপ্টেম্বরে এই নতুন স্মার্টফোনগুলো বাজারে আসার সম্ভাবনা রয়েছে, তবে অ্যাপল এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক তারিখ ঘোষণা করেনি।

নতুন ডিজাইনের সম্ভাবনা

ডিসপ্লের আকার বড় করার পাশাপাশি অ্যাপল এবার ফোনের সামনে সম্পূর্ণ গ্লাস ব্যবহারের কথা ভাবছে। এতে ফোনের চারপাশ বাঁকানো বা কোয়াড-কার্ভড ডিজাইনের হতে পারে। ফলে সাধারণ স্মার্টফোনে থাকা বেজেল বা চারপাশের বর্ডার দৃশ্যমান হবে না। ডিসপ্লের আকার বাড়লেও ফোনের অনুপাত বা আসপেক্ট রেশিও একই থাকবে বলে ধারণা করা হচ্ছে।

প্রযুক্তি বিশ্লেষকদের মতে, মানুষ এখন স্মার্টফোনে ভিডিও ও বিভিন্ন কনটেন্ট বেশি দেখছে, তাই বড় পর্দার সিদ্ধান্ত যৌক্তিক। এর মাধ্যমে অ্যাপল আগামী দশকের জন্য স্মার্টফোনের নতুন একটি মানদণ্ড তৈরি করতে পারে।

অন্যান্য সম্ভাব্য পরিবর্তন

গুজব রয়েছে যে, আইফোন ২০ সিরিজে প্রচলিত ভলিউম বা পাওয়ার বাটনের পরিবর্তে সলিড-স্টেট বা স্পর্শকাতর বাটন ব্যবহার করা হতে পারে। এ ছাড়া পর্দার নিচে ফেস আইডি সেন্সর স্থাপন, পিনহোল ক্যামেরার ব্যবহার এবং ব্যাটারির কার্যক্ষমতা বাড়াতে উন্নত সিলিকন অ্যানোড প্রযুক্তি ব্যবহারের সম্ভাবনা নিয়েও আলোচনা চলছে।

তবে অ্যাপল এ ধরনের পরিবর্তনের বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি। বর্তমানে বাজারে থাকা প্রো ও প্রো ম্যাক্স মডেলের পর্দার আকার যথাক্রমে ৬.৩ ও ৬.৯ ইঞ্চি।