ঢাকাWednesday , 5 August 2026
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্মীয় সম্প্রীতি
  10. পরিবেশ ও কৃষি
  11. প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সব খবর

স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের প্রথম সফল রাষ্ট্রীয় ভেঞ্চার ক্যাপিটাল এক্সিট


August 5, 2026 5:30 pm
Link Copied!

বাংলাদেশের ঢাকার আইসিটি টাওয়ারে রাষ্ট্রায়ত্ত ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানি ‘স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড’ তাদের পোর্টফোলিওভুক্ত প্রতিষ্ঠান পালসটেক লিমিটেডের মাধ্যমে প্রথম সফল এক্সিট সম্পন্ন করেছে। আইসিটি বিভাগের সচিব ও স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান মো. মামুনুর রশীদ ভূঁঞা এই প্রক্রিয়াটি সম্পন্ন করেন। বাংলাদেশের স্টার্টআপ ইকোসিস্টেমের পরিপক্বতা ও উদ্ভাবননির্ভর প্রবৃদ্ধির ক্ষেত্রে এই ঘটনাকে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

মঙ্গলবার আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা নূরুল হাই, পালসটেক লিমিটেডের সহ-প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক আরেফীন রাফী আহমেদ এবং সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আশিকুর রসুল।

এই অর্জন সম্পর্কে আইসিটি সচিব মো. মামুনুর রশীদ ভূঁঞা বলেন, উদ্যোক্তা তৈরির মাধ্যমে উদ্ভাবননির্ভর প্রবৃদ্ধিতে অনুঘটক হিসেবে কাজ করার লক্ষ্যেই স্টার্টআপ বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছিল। এই প্রথম সফল এক্সিট প্রাতিষ্ঠানিকভাবে একটি বড় অর্জন।

স্টার্টআপ বাংলাদেশের এমডি নূরুল হাই জানান, বিনিয়োগ থেকে বেরিয়ে আসা মানেই উদ্যোক্তাদের সঙ্গে সম্পর্ক শেষ হওয়া নয়; বরং ভবিষ্যতেও তারা সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবেন। পালসটেকের সহ-প্রতিষ্ঠাতা আরেফীন রাফী আহমেদ বলেন, স্টার্টআপ বাংলাদেশ শুরু থেকেই তাদের ওপর আস্থা রেখেছিল। এই সাফল্য প্রমাণ করে যে বাংলাদেশে বিশ্বমানের প্রতিষ্ঠান গড়ে তোলা সম্ভব।

২০২৪ সালে বিনিয়োগ পাওয়ার পর থেকে পালসটেক লিমিটেড দ্রুত বর্ধনশীল হেলথকেয়ার প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। বর্তমানে প্রতিষ্ঠানটি প্রায় ১৪ হাজার ফার্মেসিকে সেবা দিচ্ছে এবং ঢাকার প্রায় ৮৫ লাখ মানুষের কাছে ওষুধ পৌঁছে দিচ্ছে। গত ১৮ মাসে কোম্পানিটি মাসে গড়ে ২০ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে এবং তাদের বার্ষিক রাজস্ব দুই মিলিয়ন ডলার থেকে ১৫০ মিলিয়ন ডলার ছাড়িয়েছে। এখন পর্যন্ত স্টার্টআপ বাংলাদেশ মোট ৩৬টি সম্ভাবনাময় প্রতিষ্ঠানে বিনিয়োগ করেছে।