ঢাকাThursday , 6 August 2026
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্মীয় সম্প্রীতি
  10. পরিবেশ ও কৃষি
  11. প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সব খবর

এক্সবক্স গেম পাসের গ্রাহকরা আগেভাগে খেলার সুযোগ পাবেন গিয়ারস অফ ওয়ার: ই-ডে


August 5, 2026 11:45 pm
Link Copied!

যুক্তরাষ্ট্রের মাইক্রোসফটের জনপ্রিয় সায়েন্স-ফিকশন শুটার সিরিজ ‘গিয়ারস অফ ওয়ার: ই-ডে’-এর ওপেন বেটা ভার্সন আগেভাগে খেলার সুযোগ পাচ্ছেন এক্সবক্স গেম পাস গ্রাহকরা। গেমটির নির্মাতা প্রতিষ্ঠান জানিয়েছে, আগামী ৬ আগস্ট থেকে এক্সবক্স গেম পাস আলটিমেট এবং পিসি গেম পাস ব্যবহারকারীরা এই সুযোগ উপভোগ করতে পারবেন। গেমটির আনুষ্ঠানিক মুক্তি পাওয়ার কথা রয়েছে ৬ অক্টোবর।

সিরিজের দীর্ঘ সাত বছর পর মুক্তি পেতে যাওয়া এই নতুন গেমটিতে ‘হোর্ড সিজ’ নামে একটি নতুন মোড যুক্ত করা হয়েছে। এটি মূলত বৃহত্তর ম্যাপ এবং বেশি খেলোয়াড় নিয়ে বড় আকারের যুদ্ধের উপযোগী করে তৈরি করা হয়েছে।

গেম পাস সাবস্ক্রিপশন সেবার মাধ্যমে গ্রাহকরা এক্সবক্স সিরিজ এক্স, সিরিজ এস, ওয়ানসহ পিসি এবং মোবাইল ডিভাইসে গেমটি খেলতে পারবেন। মাইক্রোসফটের এই সেবায় আগস্ট মাসে আরও বেশ কিছু গেম যুক্ত হতে যাচ্ছে। এর মধ্যে রয়েছে ‘ডেট এভরিথিং’ যা ১১ আগস্ট এবং ‘বল এক্স পিট’ ১২ আগস্ট থেকে খেলার সুযোগ মিলবে।

এছাড়া ‘ক্রিকেট ২৬’, ‘স্যান্ডাস্ট্রি’ এবং ‘এগিং অন’-এর মতো গেমগুলোও আগস্টের মাঝামাঝি সময়ে এই প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার কথা রয়েছে। তবে ১৫ আগস্ট থেকে ‘ম্যানেস’, ‘অ্যাটলাস ফলেন’, ‘এলিয়েনস: ফায়ারটিম এলিট’ এবং ‘ফায়ারওয়াচ’-এর মতো গেমগুলো গেম পাস থেকে সরিয়ে নেওয়া হবে।