ঢাকাSunday , 11 October 2026
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্মীয় সম্প্রীতি
  10. পরিবেশ ও কৃষি
  11. প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সব খবর

গুগল ডিপমাইন্ডের শীর্ষ নেতৃত্বে বড় পরিবর্তন: পদত্যাগ করলেন ডেমিস হাসাবিস

Truth Post
August 6, 2026 6:30 am
Link Copied!

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় গুগল ডিপমাইন্ডের নেতৃত্বে বড় ধরনের পরিবর্তন এসেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করা এই ল্যাবের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ডেমিস হাসাবিস তার পদ থেকে সরে দাঁড়িয়েছেন। এই রদবদলের বিষয়টি প্রযুক্তি বিশ্বে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ এই পরিবর্তনের অংশ হিসেবে চিফ সায়েন্টিস্ট জেফ ডিনও গুগল ডিপমাইন্ড ত্যাগ করেছেন। তিনি নিজস্ব স্টার্টআপ প্রতিষ্ঠান গড়ার লক্ষ্য নিয়ে এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।

ফাইনান্সিয়াল টাইমসের তথ্য অনুযায়ী, কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণার ক্ষেত্রে অন্যতম শক্তিশালী এই প্রতিষ্ঠানটিতে নেতৃত্ব পর্যায়ের এই রদবদল বেশ তাৎপর্যপূর্ণ। গুগলের এআই কৌশলের ওপর এই পরিবর্তনের প্রভাব নিয়ে এখন চলছে নানা বিশ্লেষণ।