জাপানের টোকিওতে নিটেন্ডোর পরবর্তী প্রজন্মের কনসোল সুইচ ২-এর জন্য মাইনক্রাফট গেমটি আগামী ২৭ অক্টোবর মুক্তি পাবে বলে ঘোষণা দিয়েছে ডেভেলপার প্রতিষ্ঠান মোজাং স্টুডিওস। গেমটির বিপুল জনপ্রিয়তার কারণে নতুন কনসোলে এর অন্তর্ভুক্তি গেমারদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সংযোজন হিসেবে দেখা হচ্ছে। যারা ইতিমধ্যে সুইচ সংস্করণের মালিক, তাদের জন্য আপগ্রেডের সুযোগ থাকবে বলে জানিয়েছে নির্মাতা প্রতিষ্ঠান। তবে আপগ্রেড সংক্রান্ত বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে।
উন্নত গ্রাফিক্স
সুইচ ২ সংস্করণে গেমটির ভিজ্যুয়াল পূর্বের তুলনায় অনেক বেশি শক্তিশালী হবে। ডিফল্টভাবে এতে ভাইব্র্যান্ট ভিজ্যুয়ালস বা উন্নত গ্রাফিক্স মোড সক্রিয় থাকবে। গত বছর মোজাং এটি বাজারে আনে, যার মাধ্যমে ডিরেকশনাল লাইটিং, ভলিউমেট্রিক ফগ এবং উন্নত শ্যাডো বা ছায়ার মতো ফিচারগুলো যুক্ত হবে। এছাড়া নিটেন্ডো সংস্করণে থাকা এক্সক্লুসিভ সুপার মারিও ম্যাশ-আপ প্যাকটিও এই উন্নত গ্রাফিক্স সুবিধা পাবে। তবে স্প্লিট-স্ক্রিন মোড, কিছু নির্দিষ্ট গেম মোড এবং মার্কেটপ্লেস ওয়ার্ল্ডের ক্ষেত্রে এই সুবিধা পাওয়া যাবে না।
নিয়ন্ত্রণ ব্যবস্থা ও ভবিষ্যৎ পরিকল্পনা
সুইচ ২ সংস্করণে জয়-কন ২ মাউস কন্ট্রোল সাপোর্ট থাকবে কি না, তা নিয়ে এখনো নিশ্চিত করেনি মোজাং। মাউস কন্ট্রোল যুক্ত হলে গেমাররা দ্রুত ও নিখুঁতভাবে বিভিন্ন নির্মাণকাজ সম্পন্ন করতে পারবেন। এ বিষয়ে বিস্তারিত তথ্য আগামী কয়েক সপ্তাহের মধ্যে জানা যাবে।
এর আগে, ২৯ সেপ্টেম্বর পিসি এবং কনসোলসহ সুইচ ও সুইচ ২-এর জন্য মাইনক্রাফট ডাঞ্জিওনস ২ মুক্তি পাবে। সিরিজের এই নতুন গেমটি আসার অল্প কিছুদিনের মধ্যেই মূল গেমটি সুইচ ২ কনসোলে যুক্ত হতে যাচ্ছে।