ঢাকাSaturday , 8 August 2026
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্মীয় সম্প্রীতি
  10. পরিবেশ ও কৃষি
  11. প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সব খবর

মাউশিতে আসছে নতুন ডিজি, ১০ আগস্টের পর বড় রদবদল


August 7, 2026 3:00 am
Link Copied!

বাংলাদেশের ঢাকার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে (মাউশি) নেতৃত্বে পরিবর্তনের আভাস মিলেছে। নানা অভিযোগ ও বদলি-পদায়নে অনিয়মের পরিপ্রেক্ষিতে বর্তমান মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেলকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের দুজন দায়িত্বশীল কর্মকর্তা জানিয়েছেন, প্রধানমন্ত্রীর দপ্তরের নির্দেশনা অনুযায়ী এই রদবদলের বিষয়টি চূড়ান্ত হয়েছে এবং শিক্ষা সচিব আবদুল খালেক বিষয়টি বর্তমান মহাপরিচালককে মৌখিকভাবে অবগত করেছেন। ১০ আগস্ট এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পরপরই নতুন মহাপরিচালকের নাম ঘোষণা করা হতে পারে।

শিক্ষা মন্ত্রণালয়ের সূত্র অনুযায়ী, অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেলকে সরিয়ে নতুন মহাপরিচালক হিসেবে মাউশির কলেজ ও প্রশাসন বিভাগের পরিচালক অধ্যাপক মো. নাজমুল হককে দায়িত্ব দেওয়া হতে পারে। তবে আনুষ্ঠানিকভাবে আদেশ জারি না হওয়া পর্যন্ত এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি শিক্ষা সচিব আবদুল খালেক।

অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল ১৬তম বিসিএস শিক্ষা ক্যাডারের কর্মকর্তা। অতীতে ২০০১ থেকে ২০০৬ সালে তৎকালীন শিক্ষা প্রতিমন্ত্রীর এপিএস হিসেবে দায়িত্ব পালন করা এই কর্মকর্তা গত ২৪ ফেব্রুয়ারি মাউশির মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের পর থেকে শিক্ষা প্রশাসনে তার বিভিন্ন ভূমিকা নিয়ে আলোচনার জন্ম দেয়। এ বিষয়ে মন্তব্যের জন্য অধ্যাপক সোহেলের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।