ঢাকাSunday , 11 October 2026
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্মীয় সম্প্রীতি
  10. পরিবেশ ও কৃষি
  11. প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সব খবর

নতুন দুই চিপ কারখানা গড়তে ৩৮ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে এসকে হাইনিক্স

Truth Post
August 7, 2026 10:31 pm
Link Copied!

দক্ষিণ কোরিয়ার ইয়নগিন এবং চেওনজু শহরে নতুন দুটি মেমোরি চিপ কারখানা নির্মাণের জন্য ৫৪ ট্রিলিয়ন ওন বা প্রায় ৩৮.১ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান এসকে হাইনিক্স। এআই ডেটা সেন্টারের জন্য মেমোরি পণ্যের ব্যাপক চাহিদা মেটাতেই প্রতিষ্ঠানটি এই বিশাল বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে।

প্রকল্পের পরিকল্পনা অনুযায়ী, ইয়নগিনের কারখানায় এইচবিএম ও অন্যান্য ড্রাম পণ্য তৈরির জন্য ৩৫.২ ট্রিলিয়ন ওন এবং চেওনজুতে ন্যান্ড মেমোরি চিপ তৈরির জন্য ১৯.১ ট্রিলিয়ন ওন বিনিয়োগ করা হবে। এসকে হাইনিক্সের এক কর্মকর্তা জানিয়েছেন, বাজারের চাহিদার গতিপ্রকৃতি পর্যালোচনা করেই এই বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথম কারখানায় ২০২৯ সালের জুন নাগাদ উৎপাদন শুরু হতে পারে।

বর্তমানে এআই প্রযুক্তির প্রসারের কারণে মেমোরি চিপের দাম বিশ্বজুড়ে আকাশচুম্বী। স্যামসাং, এসকে হাইনিক্স ও মাইক্রনের মতো প্রতিষ্ঠানগুলো বিপুল মুনাফা করলেও স্মার্টফোন ও পিসি গ্রাহকদের চিপের উচ্চমূল্য গুনতে হচ্ছে। বিশ্লেষকদের মতে, ২০২৮ সালের শেষভাগ পর্যন্ত মেমোরি চিপের দাম কমার সম্ভাবনা নেই।

চিপ নির্মাতারা এখন মুনাফার আশায় সাধারণ গ্রাহকের চেয়ে ডেটা সেন্টারগুলোর চাহিদাকে বেশি গুরুত্ব দিচ্ছে। এসকে হাইনিক্সের এই নতুন বিনিয়োগ এআই খাতের দীর্ঘমেয়াদী প্রবৃদ্ধির ওপর তাদের আস্থারই বহিঃপ্রকাশ।