ঢাকাWednesday , 9 September 2026
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্মীয় সম্প্রীতি
  10. পরিবেশ ও কৃষি
  11. প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সব খবর

মহাকাশে স্যাটেলাইট পাঠাতে বিশ্বের বৃহত্তম গান তৈরির উদ্যোগ


September 9, 2026 1:15 pm
Link Copied!

যুক্তরাষ্ট্রের লং শট স্পেস কোম্পানি মহাকাশে স্যাটেলাইট পাঠানোর জন্য বিশ্বের বৃহত্তম গান বা কামান তৈরির পরিকল্পনা করছে। প্রচলিত রকেটের বদলে এই প্রযুক্তি ব্যবহার করে স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে। রকেটের মাধ্যমে মহাকাশে কিছু পাঠানোর ক্ষেত্রে এর ওজনের বেশিরভাগই থাকে জ্বালানি, যা সাশ্রয়ী নয়। সেই সীমাবদ্ধতা দূর করতেই এই নতুন পদ্ধতি নিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি।

প্রযুক্তিগত কৌশল

এই কামানগুলো সাধারণ বন্দুকের মতো কাজ করবে না। লং শট স্পেস এমন এক ব্যবস্থা তৈরি করছে যেখানে সংকুচিত গ্যাস ব্যবহারের মাধ্যমে প্রজেক্টাইল বা স্যাটেলাইটকে ত্বরান্বিত করা হবে। এতে একটি বড় বিস্ফোরণের বদলে একাধিকবার গ্যাসের চাপ ব্যবহার করে দীর্ঘ নলের মধ্য দিয়ে স্যাটেলাইটকে মহাকাশের দিকে ছুঁড়ে দেওয়া হবে। তাদের পরিকল্পনা অনুযায়ী, এই কামানের নলটি কয়েক মাইল লম্বা হবে।

চ্যালেঞ্জ ও সীমাবদ্ধতা

এই প্রক্রিয়ায় স্যাটেলাইট উৎক্ষেপণ করতে হলে সংশ্লিষ্ট যন্ত্রপাতিকে প্রচণ্ড অভিঘাত বা শক সহ্য করার সক্ষমতা অর্জন করতে হবে। লং শট স্পেস জানিয়েছে, প্রযুক্তিটি সম্ভব হলেও সংবেদনশীল কার্গো বা মানুষের জন্য এই পদ্ধতিতে মহাকাশ ভ্রমণ আপাতত বাস্তবসম্মত নয়। এরই মধ্যে কোম্পানির প্রজেক্টের কার্যক্রম নিয়ে একটি ভিডিও প্রতিবেদন তৈরি করেছেন অ্যান্ডি অল্টম্যান, যেখানে তিনি কামানের নলের ভেতর ঢুকে এর কার্যপদ্ধতি তুলে ধরেছেন।