যুক্তরাজ্যে আয়োজিত টুর্নামেন্ট ‘দ্য হান্ড্রেড’ থেকে ছিটকে গেছেন ভারতীয় নারী ক্রিকেটার জেমিমাহ রদ্রিগেজ। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোতে তাকে আর দেখা যাবে না। রদ্রিগেজের পরিবর্তে দলে যোগ দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে অস্ট্রেলিয়ান ক্রিকেটার চার্লি নটকে।
ইনজুরির তীব্রতা সম্পর্কে এখনো সুনির্দিষ্ট কিছু জানা যায়নি। তবে চলতি মাসের শেষের দিকে শুরু হতে যাওয়া নারী এশিয়া কাপের আগে এটি একটি সতর্কতামূলক ব্যবস্থা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।