ঢাকাTuesday , 11 August 2026
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্মীয় সম্প্রীতি
  10. পরিবেশ ও কৃষি
  11. প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সব খবর

মিয়ানমার নাগরিক সেজে পালানোর চেষ্টা, চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদের সহযোগী গ্রেফতার

Truth Post
August 9, 2026 7:30 pm
Link Copied!

বাংলাদেশের ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ও পুলিশের তালিকাভুক্ত আসামি সাজ্জাদ আলী ওরফে ‘বড় সাজ্জাদ’-এর সহযোগী গোলাম সারোয়ারকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। শনিবার (৮ আগস্ট) ওমানে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে তাকে গ্রেফতার করা হয়। এই গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ।

গ্রেফতারকৃত গোলাম সারোয়ার সম্পর্কে পুলিশ জানিয়েছে, তিনি সাজ্জাদ আলীর সহযোগী এবং ফুফাতো ভাই। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিমানবন্দরের অভ্যন্তরীণ ফ্লাইটের বহির্গমন এলাকা থেকে তাকে আটক করা হয়।

পুলিশের ভাষ্যমতে, গোলাম সারোয়ার জালিয়াতির মাধ্যমে তৈরি করা কাগজপত্র ব্যবহার করে নিজেকে মিয়ানমারের নাগরিক হিসেবে পরিচয় দেওয়ার চেষ্টা করছিলেন। একইসঙ্গে ডেনমার্কের ট্রাভেল ডকুমেন্ট সংগ্রহের মতো বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করে তিনি ওমানে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।