যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় এআই গবেষণাগার অ্যানথ্রপিকের একজন গবেষক প্রতিষ্ঠানটি থেকে পদত্যাগ করেছেন। শক্তিশালী এআই সিস্টেম তৈরির প্রতিযোগিতায় প্রতিষ্ঠানটি মানুষের জীবন নিয়ে জুয়া খেলছে বলে অভিযোগ তুলেছেন তিনি। এআই নিরাপত্তার ঝুঁকি নিয়ে সিলিকন ভ্যালির প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর অভ্যন্তরীণ ক্রমবর্ধমান অস্থিরতার চিত্র এই পদত্যাগের মাধ্যমে নতুন করে সামনে এল।
প্রযুক্তি খাতে কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত প্রসারের সাথে সাথে নিরাপত্তার বিষয়টি নিয়ে বিতর্ক জোরালো হচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, আরও শক্তিশালী ও জটিল সিস্টেম তৈরির যে লক্ষ্য নির্ধারণ করেছে কোম্পানিগুলো, তা মানবজাতির জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে।
অ্যানথ্রপিক ছাড়াও সিলিকন ভ্যালির অন্যান্য বড় প্রযুক্তি কোম্পানিগুলোতেও একই ধরনের অস্থিরতা লক্ষ্য করা যাচ্ছে। নতুন প্রযুক্তির বাণিজ্যিক সফলতার চেয়ে নিরাপত্তার বিষয়টি উপেক্ষা করায় কর্মীদের মধ্যে বাড়ছে অসন্তোষ।