ঢাকাSaturday , 12 September 2026
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্মীয় সম্প্রীতি
  10. পরিবেশ ও কৃষি
  11. প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সব খবর

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম

Truth Post
July 10, 2026 3:07 pm
Link Copied!

দেশের বাজারে টানা দুই দফা কমার পর ফের স্বর্ণের দাম বৃদ্ধি পেয়েছে। এবার ভরিতে ২ হাজার ২১৭ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা নির্ধারণ করা হয়েছে।

শুক্রবার (১০ জুলাই) সকালে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের মূল্য নিম্নরূপ:
• ২২ ক্যারেট: ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা
• ২১ ক্যারেট: ২ লাখ ১৪ হাজার ৯২ টাকা
• ১৮ ক্যারেট: ১ লাখ ৮৩ হাজার ৮৮২ টাকা
• সনাতন পদ্ধতি: ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা

বাজুস জানিয়েছে,
“তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধি পেয়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় ভ্যাটসহ স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।”

এর আগে বৃহস্পতিবার (৯ জুলাই) ভরিতে ৩ হাজার ৩২৫ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২১ হাজার ৯৬৫ টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি। সেই সময় অন্যান্য মানের স্বর্ণের দাম ছিল নিম্নরূপ:
• ২১ ক্যারেট: ২ লাখ ১১ হাজার ৯২৩ টাকা
• ১৮ ক্যারেট: ১ লাখ ৮২ হাজার ৭৫ টাকা
• সনাতন পদ্ধতি: ১ লাখ ৪৮ হাজার ৭৭৪ টাকা

চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে মোট ৮৯ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে দাম ৪৪ দফা বাড়ানো হয়েছে, ৪৪ দফা কমানো হয়েছে এবং ১ দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে।