ঢাকাMonday , 10 August 2026
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্মীয় সম্প্রীতি
  10. পরিবেশ ও কৃষি
  11. প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সব খবর

বৈভব সূর্যবংশীর বয়স নিয়ে প্রশ্ন তুললেন ব্রেট লি


August 10, 2026 12:45 am
Link Copied!

ভারতের আইপিএল তারকা বৈভব সূর্যবংশীর বয়স নিয়ে বিশ্বজুড়ে যে আলোচনা চলছে, তা নিয়ে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি পেসার ব্রেট লি। তিনি জানান, ভারতের বাইরেও অনেকেই এই কিশোরের বয়স আসলেই ১৫ কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেন। বিয়ার বাইসেপস পডকাস্টে কথা বলার সময় এই পেসার বয়সের চেয়ে ক্রিকেটারের সামর্থ্যকেই বড় করে দেখার আহ্বান জানান।

ব্রেট লির মতে, বৈভব ১৫ বছরের হোক বা ১৭-১৮ বছরের, এতে তার ক্রিকেটীয় প্রতিভা কমছে না। তার ভাষায়, ছেলেটি দুর্দান্ত ক্রিকেট খেলে এবং সে ভারতের জন্য এক বড় আবিষ্কার। আইপিএলে দ্রুতগতির বোলারদের বিপক্ষে বৈভবের সাবলীল ব্যাটিং বিশেষ করে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ৯৭ রানের ইনিংসটি তাকে মুগ্ধ করেছে বলে জানিয়েছেন তিনি।

তবে এই তরুণ ক্রিকেটারের ভবিষ্যৎ নিয়ে সতর্কবার্তা দিয়েছেন ব্রেট লি। তার মতে, বৈভবের জন্য মূল চ্যালেঞ্জ হতে পারে মানসিক চাপ সামলানো। অতিরিক্ত প্রত্যাশার চাপ থেকে তাকে দূরে রেখে স্বাভাবিকভাবে বেড়ে ওঠার সুযোগ দেওয়া প্রয়োজন। লি মনে করেন, ব্যাটিং টেকনিকের চেয়েও কিশোর বয়সের মানসিক ভারসাম্য বজায় রাখাটা তার ক্যারিয়ারের জন্য বেশি গুরুত্বপূর্ণ।

বৈভবের মতো দক্ষ ব্যাটারকে বোলিং করার কৌশল সম্পর্কে লি জানান, তিনি চ্যালেঞ্জ নিতে পছন্দ করতেন। তার পরিকল্পনা থাকতো ব্যাটারের দুর্বলতা খুঁজে বের করা। তিনি জানান, বৈভবের মতো ভালো হুক বা পুল খেলতে পারা ব্যাটারকে নিজের সময়ে বল করতে হলে তিনি হেলমেটের ব্যাজ বরাবর বল করে তার প্রতিক্রিয়া দেখতেন এবং আক্রমণাত্মক পরিকল্পনা অব্যাহত রাখতেন।