ভারতের গোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৭ মৌসুমের নিলাম। ডিসেম্বরে এই নিলাম অনুষ্ঠিত হবে বলে ক্রিকইনফোর প্রতিবেদনে জানানো হয়েছে। আগের তিনটি আসরের নিলাম ভারতের বাইরে অনুষ্ঠিত হলেও এবার তা দেশে ফিরিয়ে আনা হচ্ছে।
বর্তমান চক্রের এটিই শেষ মিনি-নিলাম। এই নিলামের মাধ্যমেই দলগুলো পরবর্তী মৌসুমের জন্য তাদের স্কোয়াড গুছিয়ে নেওয়ার সুযোগ পাবে।