ঢাকাFriday , 14 August 2026
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্মীয় সম্প্রীতি
  10. পরিবেশ ও কৃষি
  11. প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সব খবর

জুমের স্ক্রিন শেয়ারিং ফিচারে বড় ত্রুটি, অন্যের ডিভাইসের নিয়ন্ত্রণ নেওয়ার ঝুঁকি


August 12, 2026 9:15 pm
Link Copied!

যুক্তরাষ্ট্রের জুম ভিডিও কমিউনিকেশনস প্ল্যাটফর্মে থাকা একটি গুরুতর ত্রুটির কারণে অন্য ব্যবহারকারীর ডিভাইসের পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার ঝুঁকি তৈরি হয়েছিল। সাইবার নিরাপত্তা গবেষকরা জুম ওয়ার্কস্পেস অ্যাপের স্ক্রিন শেয়ারিং ফিচারে এই দুর্বলতা শনাক্ত করেছেন, যা উইন্ডোজ, ম্যাক, আইওএস, অ্যান্ড্রয়েড এবং লিনাক্স সংস্করণে বিদ্যমান ছিল।

গবেষকদের তথ্য অনুযায়ী, জুম কলে স্ক্রিন শেয়ার করার সময় কেউ যদি অ্যানোটেশন টুল ব্যবহার করে, তবে হ্যাকাররা দূর থেকে ক্ষতিকারক কোড কার্যকর করার সুযোগ পায়। এই প্রক্রিয়ায় ভুক্তভোগী ব্যক্তিকে কোনো সতর্কবার্তা বা নির্দিষ্ট লিঙ্কে ক্লিক করার প্রয়োজন পড়ে না, যা একে আরও বিপজ্জনক করে তোলে।

গবেষক দল জানিয়েছে, এআই প্রম্পট ব্যবহার করে ২৪ ঘণ্টার কম সময়ে এই এক্সপ্লয়েট বা ত্রুটি তৈরি করা সম্ভব হয়েছে। আগে এ ধরনের সাইবার হামলা পরিচালনার জন্য রাষ্ট্রায়ত্ত হ্যাকার বা বিশাল বাজেটের প্রয়োজন হতো, কিন্তু এখন একক কোনো গবেষকের পক্ষেও এটি করা সম্ভব। এটি সাইবার নিরাপত্তার ক্ষেত্রে নতুন উদ্বেগের সৃষ্টি করেছে।

জুম কর্তৃপক্ষ জানিয়েছে, তারা ইতিমধ্যে এই ত্রুটি সংশোধনে কার্যকর পদক্ষেপ নিয়েছে। বর্তমানে যেসব ব্যবহারকারী অ্যাপের সর্বশেষ সংস্করণ ব্যবহার করছেন না, তাদের দ্রুত আপডেট করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

অন্যদিকে, অ্যাপল ডিভাইসের স্ক্রিন শেয়ারিং ফিচারেও একই ধরনের নিরাপত্তা ত্রুটি দেখা দিয়েছে। এই সমস্যা সমাধানে অ্যাপল ইতিমধ্যে ম্যাক ওএস-এর নতুন সংস্করণ (২৬.৬.১, ১৫.৭.৯ এবং ১৪.৮.৯) উন্মুক্ত করেছে। নিরাপত্তার স্বার্থে ব্যবহারকারীদের অবিলম্বে তাদের ডিভাইসে অপারেটিং সিস্টেম আপডেট করার আহ্বান জানানো হয়েছে।