ঢাকাSunday , 13 September 2026
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্মীয় সম্প্রীতি
  10. পরিবেশ ও কৃষি
  11. প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সব খবর

গ্র্যান্ড থেফট অটো সিক্স নিয়ে বিতর্কে জড়াল মার্কিন রক্ষণশীল গোষ্ঠী


September 13, 2026 4:15 am
Link Copied!

যুক্তরাষ্ট্রের গেমারদের একটি নির্দিষ্ট অংশ দীর্ঘ সময় ধরে গ্র্যান্ড থেফট অটো সিক্স (GTA VI) গেমটিকে ঘিরে নেতিবাচক প্রচারণা চালিয়ে আসছে। গেমটির ডেভেলপার কোম্পানি রকস্টার গেমস প্রগতিশীল এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করছে বলে অভিযোগ তুলেছে মার্কিন ডানপন্থী ঘরানার কিছু গেমার। আগামী ১৯ নভেম্বর গেমটি আনুষ্ঠানিকভাবে বাজারে আসবে। গেমটির বিষয়বস্তু নিয়ে কোনো চূড়ান্ত প্রমাণ ছাড়াই এই সমালোচকরা এটিকে লিঙ্গ সমতা ও অন্তর্ভুক্তির নামে তরুণ প্রজন্মকে বিপথগামী করার মাধ্যম হিসেবে প্রচার করছেন।

গেমটির ট্রেইলার ও বিভিন্ন ক্লিপে নারী প্রধান চরিত্র লুসিয়া কামিনোস এবং পুরুষ চরিত্র জেসন ডুভালের মধ্যকার কথোপকথন নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা বিরূপ মন্তব্য দেখা গেছে। অনেক সমালোচক দাবি করছেন, গেমের সংলাপগুলো পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গির বিরোধী। আবার কেউ কেউ জেসন চরিত্রের আচরণ নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন। এর আগে ২০২২ সালে জিটিএ ফাইভের রিমাস্টার সংস্করণে কিছু বিতর্কিত কনটেন্ট সরিয়ে ফেলার পর থেকেই রকস্টার গেমসের বিরুদ্ধে এই রক্ষণশীল গোষ্ঠীর ক্ষোভ বাড়তে থাকে।

তবে এই সমালোচনা সত্ত্বেও গেমটির জনপ্রিয়তা কমেনি। তৃতীয় পক্ষের ডাটা অ্যানালিটিক্স ফার্মের তথ্য অনুযায়ী, রকস্টার ইতিমধ্যেই ৫.২৮ মিলিয়ন কপি জিটিএ সিক্স প্রি-অর্ডার হিসেবে বিক্রি করেছে, যা থেকে প্রায় ৫০০ মিলিয়ন ডলার রাজস্ব আয় হয়েছে। গেমটির নির্মাণ ব্যয় এক বিলিয়ন ডলার ছাড়িয়ে গেলেও ধারণা করা হচ্ছে, মুক্তির দিনেই কোম্পানিটি তাদের বিনিয়োগ তুলে নিতে সক্ষম হবে।

বিশ্লেষকদের মতে, মূলধারার গেমারদের মধ্যে এই ধরনের প্রচারণার কোনো প্রভাব নেই। কিছু প্রভাবশালী স্ট্রিমার এবং কনটেন্ট ক্রিয়েটরও এই অযৌক্তিক বিতর্কের সমালোচনা করেছেন এবং গেমটি খেলার আগে আগাম মন্তব্য করতে নিরুৎসাহিত করেছেন। রেকর্ড পরিমাণ প্রি-অর্ডার ও গেমটির বিশাল চাহিদার কারণে রক্ষণশীলদের এই আন্দোলন কার্যত ব্যর্থ হওয়ার পথেই রয়েছে।