ঢাকাMonday , 14 September 2026
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্মীয় সম্প্রীতি
  10. পরিবেশ ও কৃষি
  11. প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সব খবর

ইথারনেট ক্যাবলের দৈর্ঘ্য বাড়লে কি ইন্টারনেটের গতি কমে যায়?


September 14, 2026 12:45 pm
Link Copied!

যুক্তরাষ্ট্রের প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যম এনগ্যাজেটের প্রতিবেদন অনুযায়ী, সাধারণ বাড়িতে ব্যবহারের জন্য ইথারনেট ক্যাবলের সর্বোচ্চ কার্যকর দৈর্ঘ্য হলো ৩২৮ ফুট বা ১০০ মিটার। সিগন্যাল লস বা ইন্টারফারেন্সের মতো সমস্যা এড়াতে নেটওয়ার্কিং স্ট্যান্ডার্ড অনুযায়ী এই সীমা নির্ধারণ করা হয়েছে। তবে ৩২৮ ফুটের চেয়ে কিছুটা বেশি দৈর্ঘ্য হলেই যে তাৎক্ষণিকভাবে গতির বিপর্যয় ঘটবে, বিষয়টি তেমন নয়।

ক্যাবল ক্যাটাগরি ও গতির সম্পর্ক
ক্যাবলের দৈর্ঘ্যের চেয়ে এর ক্যাটাগরি গতির ওপর বেশি প্রভাব ফেলে। সাধারণত Cat5e এবং Cat6 ক্যাবল ৩২৮ ফুট দৈর্ঘ্য পর্যন্ত ১ জিবিপিএস গতি সমর্থন করে। তবে Cat6 ক্যাবলের ক্ষেত্রে ১০ জিবিপিএস গতি পাওয়ার জন্য এর দৈর্ঘ্য ১৮০ ফুটের মধ্যে সীমাবদ্ধ রাখা প্রয়োজন। এর চেয়ে বেশি দূরত্বে ১০ জিবিপিএস গতি পেতে Cat6a ক্যাবল ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

দীর্ঘ দূরত্বের সংযোগের ক্ষেত্রে করণীয়
যদি দুটি ডিভাইসের মধ্যে দূরত্ব ৩২৮ ফুটের বেশি হয়, তবে কেবল একটি লম্বা ক্যাবল ব্যবহার না করে মাঝখানে একটি ইথারনেট সুইচ যুক্ত করা যেতে পারে। এছাড়া অনেক বেশি দূরত্বের ক্ষেত্রে ফাইবার অপটিক ক্যাবল ব্যবহারের বিকল্প নেই। পাওয়ার ওভার ইথারনেট (PoE) এর ক্ষেত্রেও ৩২৮ ফুটের নিয়ম প্রযোজ্য, তবে ক্যাবল বেশি লম্বা হলে ডিভাইসে প্রয়োজনীয় বিদ্যুৎ প্রবাহে ঘাটতি দেখা দিতে পারে। তাই ইন্টারনেটের গতির ওপর ভিত্তি করে সঠিক ক্যাটাগরির ক্যাবল নির্বাচন করাই সবচেয়ে কার্যকর উপায়।