যুক্তরাষ্ট্রের বাজারে গুগল আনুষ্ঠানিকভাবে তাদের নতুন ফ্ল্যাগশিপ পিক্সেল ১১ সিরিজের স্মার্টফোন উন্মোচন করেছে। এই সিরিজে পিক্সেল ১১, পিক্সেল ১১ প্রো, পিক্সেল ১১ প্রো এক্সএল এবং পিক্সেল ১১ প্রো ফোল্ড মডেল অন্তর্ভুক্ত রয়েছে। নতুন এই ফোনগুলোতে প্রসেসর, ক্যামেরা এবং স্টোরেজ ব্যবস্থার উল্লেখযোগ্য উন্নয়ন আনা হয়েছে। প্রি-অর্ডারের এই অফারের তথ্য নিশ্চিত করেছে প্রযুক্তিবিষয়ক পোর্টাল জেডডিনেট।
অ্যামাজনের মাধ্যমে এই ফোনগুলো প্রি-অর্ডার করলে গ্রাহকরা আকর্ষণীয় গিফট কার্ড পাওয়ার সুযোগ পাচ্ছেন। অফার অনুযায়ী, পিক্সেল ১১ প্রি-অর্ডারে ১০০ ডলার, পিক্সেল ১১ প্রো এবং ১১ প্রো এক্সএল মডেলে ২০০ ডলারের গিফট কার্ড দেওয়া হচ্ছে। সবচেয়ে বড় অফারটি রাখা হয়েছে পিক্সেল ১১ প্রো ফোল্ডের জন্য, যা প্রি-অর্ডার করলে গ্রাহক ৩৫০ ডলারের গিফট কার্ড পাবেন। এছাড়া পুরনো ডিভাইস এক্সচেঞ্জের মাধ্যমে অতিরিক্ত ২৫০ ডলার সাশ্রয়ের সুযোগ রয়েছে।
অ্যামাজনের এই প্রি-অর্ডার অফারটি অনেকটা শর্তহীন, যেখানে গ্রাহক এককালীন মূল্য পরিশোধ করে ডিভাইসটি কিনতে পারছেন। ফোনগুলো ২০ আগস্টের পর থেকে বাজারে পাওয়া যাবে। তবে যারা কিস্তিতে বা সরাসরি মোবাইল অপারেটরের মাধ্যমে কিনতে আগ্রহী, তাদের টি-মোবাইল, এটিঅ্যান্ডটি বা ভেরাইজনের অফারগুলো যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে।