ঢাকাMonday , 17 August 2026
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্মীয় সম্প্রীতি
  10. পরিবেশ ও কৃষি
  11. প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সব খবর

গ্রাহকদের আইনি লড়াইয়ের পথ সংকুচিত করছে অ্যামাজন


August 17, 2026 7:45 am
Link Copied!

যুক্তরাষ্ট্রের সিয়াটলে অবস্থিত ই-কমার্স জায়ান্ট অ্যামাজন তাদের সেবার শর্তাবলীতে নতুন পরিবর্তন এনেছে, যার ফলে গ্রাহকদের আইনি লড়াইয়ের সুযোগ সংকুচিত হয়ে পড়েছে। শুক্রবার গ্রাহকদের ইমেইলের মাধ্যমে জানানো হয় যে, এখন থেকে অ্যামাজনের সঙ্গে যেকোনো বিরোধ আদালতের বাইরে বাধ্যতামূলক সালিশি বা আরবিট্রেশনের মাধ্যমে সমাধান করতে হবে। এই সিদ্ধান্তের ফলে গ্রাহকরা চাইলেও অ্যামাজনের বিরুদ্ধে সম্মিলিতভাবে বা ক্লাস-অ্যাকশন মামলা করতে পারবেন না।

অ্যামাজনের দাবি, এই ব্যবস্থা বিরোধ নিষ্পত্তির একটি দ্রুত ও কার্যকর পদ্ধতি। তবে বিশ্লেষকরা মনে করছেন, এর মাধ্যমে সাধারণ গ্রাহকরা বিচারক বা জুরির কাছে যাওয়ার অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। যদিও নির্দিষ্ট কিছু ক্ষেত্রে ছোট আদালতের দ্বারস্থ হওয়ার সুযোগ রাখা হয়েছে, তবে সেখানে আর্থিক ক্ষতিপূরণের পরিমাণ অত্যন্ত সীমিত।

অ্যামাজনের নতুন নীতি অনুযায়ী, তাদের যেকোনো সেবা বা পণ্য নিয়ে বিরোধ তৈরি হলে তা এককভাবে সালিশির মাধ্যমে সমাধান করতে হবে। এতে কোনো ধরনের ক্লাস-অ্যাকশন বা প্রতিনিধিত্বমূলক আইনি ব্যবস্থা গ্রহণের পথ বন্ধ করা হয়েছে।

উল্লেখ্য, ২০২১ সালেও অ্যামাজন একই ধরনের শর্ত যুক্ত করেছিল, কিন্তু অ্যালেক্সা এবং ইকো স্পিকারের গোপনীয়তা সংক্রান্ত বিভিন্ন মামলার চাপের মুখে তারা তা সরিয়ে নিতে বাধ্য হয়। এর আগে পণ্য ফেরত এবং প্রাইম মেম্বারশিপ নিয়েও প্রতিষ্ঠানটির বিরুদ্ধে বড় ধরনের ক্লাস-অ্যাকশন মামলা হয়েছিল।

তবে এই নতুন শর্তটি আদালতে টিকে থাকবে কিনা তা নিয়ে প্রশ্ন রয়ে গেছে। আইন বিশেষজ্ঞরা বলছেন, বাদীরা আদালতে ক্লাস-অ্যাকশন মামলার জন্য আবেদন করতে পারেন এবং শেষ পর্যন্ত বিচারকই সিদ্ধান্ত নেবেন যে মামলাটি সামনে আগাবে কি না।