ঢাকাTuesday , 18 August 2026
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্মীয় সম্প্রীতি
  10. পরিবেশ ও কৃষি
  11. প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সব খবর

স্ট্রিমিং সেবা পিককের সাবস্ক্রিপশন ফি বাড়ল ৩ ডলার পর্যন্ত


August 18, 2026 8:45 pm
Link Copied!

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত স্ট্রিমিং প্ল্যাটফর্ম পিকক তাদের বিভিন্ন সাবস্ক্রিপশন প্ল্যানের মাসিক ফি সর্বোচ্চ ৩ ডলার পর্যন্ত বৃদ্ধি করেছে। এনবিসি ইউনিভার্সালের মালিকানাধীন এই প্রতিষ্ঠানটি জানিয়েছে, গ্রাহকদের উন্নত অভিজ্ঞতা প্রদান ও প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকার লক্ষে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন ঘোষণা অনুযায়ী, পিককের সবচেয়ে সাশ্রয়ী ‘সিলেক্ট’ প্ল্যানের মূল্য ৭.৯৯ ডলার থেকে বেড়ে ৮.৯৯ ডলার হয়েছে। বিজ্ঞাপনসহ প্রিমিয়াম প্ল্যানের ফি ১০.৯৯ ডলার থেকে বেড়ে ১২.৯৯ ডলার এবং বিজ্ঞাপনমুক্ত প্রিমিয়াম প্লাস প্ল্যানের ফি ১৬.৯৯ ডলার থেকে ১৯.৯৯ ডলারে উন্নীত হয়েছে।

১৮ আগস্ট থেকে নতুন বা পুনরায় সাবস্ক্রাইব করা গ্রাহকদের জন্য এই নতুন মূল্য কার্যকর হয়েছে। তবে বর্তমান গ্রাহকদের ক্ষেত্রে আগামী ১৭ সেপ্টেম্বর বা তার পরবর্তী বিলিং তারিখ থেকে বর্ধিত ফি কার্যকর করা হবে। বার্ষিক সাবস্ক্রিপশন প্ল্যানের ক্ষেত্রেও এই মূল্যবৃদ্ধি প্রযোজ্য হবে।

বর্তমানে পিককের গ্রাহক সংখ্যা ৪৮ মিলিয়নে দাঁড়িয়েছে এবং প্রতিষ্ঠানটি প্রথমবারের মতো মুনাফা অর্জনের কথা জানিয়েছে। গত বছর জুলাই মাসেও প্ল্যাটফর্মটি তাদের সাবস্ক্রিপশন ফি ৩ ডলার বাড়িয়েছিল। এনবিসি ইউনিভার্সাল ও পিকক কর্তৃপক্ষ আগামী বছর কমকাস্ট থেকে আলাদা হওয়ার প্রক্রিয়া সম্পন্ন করার প্রস্তুতি নিচ্ছে।