যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে মার্কিন প্রতিরক্ষা দপ্তরের ডিফেন্স ইনোভেশন ইউনিট (ডিআইইউ) এবং স্পেস ডেভেলপমেন্ট এজেন্সি (এসডিএ) নিষ্ক্রিয় স্যাটেলাইট অপসারণের সক্ষমতা তৈরির লক্ষ্যে ডি-অরবিট, ফায়ারফ্লাই এরোস্পেস এবং ক্যাটালিস্ট স্পেস নামের তিনটি কোম্পানিকে চুক্তিবদ্ধ করেছে। মহাকাশের কক্ষপথে জমা হওয়া অকেজো স্যাটেলাইট নিরাপদভাবে নামিয়ে আনার প্রযুক্তি ও পরিকল্পনা উন্নয়নের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে।