ঢাকাMonday , 24 August 2026
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্মীয় সম্প্রীতি
  10. পরিবেশ ও কৃষি
  11. প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সব খবর

উসেইন বোল্টের ১০০ মিটার দৌড়ের রেকর্ড ভাঙল হিউম্যানয়েড রোবট


August 24, 2026 7:15 pm
Link Copied!

চীনের বেইজিংয়ে আয়োজিত ওয়ার্ল্ড হিউম্যানয়েড রোবট গেমসে অংশ নিয়ে উসেইন বোল্টের ১০০ মিটার দৌড়ের রেকর্ড ভেঙেছে টিয়ানগং আল্ট্রা নামের এক হিউম্যানয়েড রোবট। বেইজিং হিউম্যানয়েড রোবট ইনোভেশন সেন্টারের তৈরি এই রোবটটি মাত্র ৯.৩৯ সেকেন্ডে ১০০ মিটার দূরত্ব অতিক্রম করেছে, যা ২০০৯ সালে বোল্টের করা ৯.৫৮ সেকেন্ডের রেকর্ডকে ছাড়িয়ে গেছে। গেমসের প্রিলিমিনারি রাউন্ডে অনার কোম্পানির তৈরি লাইটনিং রোবটটি ৯.৪৭ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় হয়েছে।

দ্বি-পদবিশিষ্ট রোবট প্রযুক্তির উৎকর্ষতা প্রদর্শনের লক্ষ্যে আয়োজিত এই প্রতিযোগিতায় ১৬টি দেশের ২ হাজার ৫৬টি রোবট বিভিন্ন ইভেন্টে অংশ নিচ্ছে। দৌড় ছাড়াও ফুটবল, বক্সিং ও জাম্পিংয়ের মতো ইভেন্টগুলোও এই প্রতিযোগিতার অন্তর্ভুক্ত।

শুধু ১০০ মিটার নয়, টিয়ানগং আল্ট্রা ৪০০ মিটার দৌড়েও রেকর্ড ভেঙেছে। এটি ৩৮.১৬ সেকেন্ডে ৪০০ মিটার দূরত্ব অতিক্রম করেছে, যেখানে ২০১৬ সালে ওয়েড ফন নিকেকার্কের রেকর্ড ছিল ৪৩.০৩ সেকেন্ড।

তবে মানব ক্রীড়াবিদদের মতো দৌড় শেষ করার পর এই রোবটগুলো থামতে পারে না। ফিনিশ লাইন অতিক্রম করার পর রোবটগুলোকে থামানোর জন্য কোনো বিশেষ ব্যবস্থা না থাকায় এগুলো প্রচণ্ড গতিতে গিয়ে কুশন বা গদির দেওয়ালে আছড়ে পড়ে। এরপর ক্ষতিগ্রস্ত রোবটগুলোকে স্ট্রেচারে করে সরিয়ে নেওয়া হয়।