ঢাকাWednesday , 26 August 2026
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্মীয় সম্প্রীতি
  10. পরিবেশ ও কৃষি
  11. প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সব খবর

প্রয়াত রাগবি কিংবদন্তি স্যার বিলি বস্টন


August 25, 2026 3:45 pm
Link Copied!

যুক্তরাজ্যের উইগানে রাগবি লিগের কিংবদন্তি উইঙ্গার স্যার বিলি বস্টন ৯২ বছর বয়সে মারা গেছেন। গত বছর তিনি রাগবি লিগের ১৩০ বছরের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে নাইটহুড উপাধি পেয়েছিলেন। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে রাগবি বিশ্বে।

১৯৩৪ সালে কার্ডিফে জন্মগ্রহণ করেন বস্টন। নর্থ ইংল্যান্ডে জাতীয় সেবার সময় তিনি রাগবি লিগ স্কাউটদের নজরে পড়েন এবং ১৯৫৩ সালে ১৯ বছর বয়সে উইগানের হয়ে চুক্তিবদ্ধ হন। ১৯৫৪ সালে গ্রেট ব্রিটেন দলের হয়ে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সফরে তিনি প্রথম কৃষ্ণাঙ্গ ব্রিটিশ খেলোয়াড় হিসেবে ইতিহাস গড়েন।

উইগানের হয়ে ৪৮৮টি ম্যাচে তিনি অবিশ্বাস্যভাবে ৪৭৮টি ট্রাই স্কোর করেছেন। এছাড়া ১৯৬০ সালের বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন তিনি। সব মিলিয়ে ক্যারিয়ারে ৫৭১টি ট্রাই স্কোর করা বস্টনকে ব্রিটিশ রাগবি লিগের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে বিবেচনা করা হয়।

১৯৮৮ সালে তিনি রাগবি লিগ হল অফ ফেমে অন্তর্ভুক্ত হন। এছাড়া ১৯৮৬ সালে তাকে এমবিই উপাধিতে ভূষিত করা হয়। তার মৃত্যুর কয়েক সপ্তাহ আগেই তার স্ত্রী লেডি জোয়ান মারা যান। উইগানসহ বিভিন্ন স্থানে তার সম্মানে একাধিক ভাস্কর্য নির্মাণ করা হয়েছে।