ঢাকাMonday , 9 November 2026
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্মীয় সম্প্রীতি
  10. পরিবেশ ও কৃষি
  11. প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সব খবর

ক্যান্সার চিকিৎসায় নতুন দিগন্ত উন্মোচনে চীনের শক্তিশালী হেভি-আয়ন অ্যাক্সিলারেটর

International Desk
July 26, 2026 1:20 am
Link Copied!

চীনের লানঝৌতে দেশটির নতুন হাই ইনটেনসিটি হেভি-আয়ন অ্যাক্সিলারেটর ফ্যাসিলিটি (এইচআইএএফ) নির্মাণ সম্পন্ন হওয়ার পর এর পরীক্ষামূলক কার্যক্রম শুরু হয়েছে। চীনা বিজ্ঞান অ্যাকাডেমির ইনস্টিটিউট অব মডার্ন ফিজিক্সের উপ-পরিচালক ও প্রকল্পের প্রধান প্রকৌশলী অধ্যাপক ইয়াং চিয়ানচেং জানিয়েছেন, এই মেগা-প্রকল্পটি পারমাণবিক নিউক্লিয়াসের সীমা অনুসন্ধান এবং পারমাণবিক শক্তির বহুমুখী প্রয়োগে নতুন পথ দেখাবে।

সাত বছরের কর্মযজ্ঞ শেষে ২০২৫ সালের অক্টোবরে কেন্দ্রটিতে প্রথমবারের মতো সফলভাবে হেভি-আয়ন বিম প্রস্তুত করা হয়। এটি মহাবিশ্বের মৌলিক উপাদানের রহস্য উন্মোচনে বিজ্ঞানীদের জন্য একটি বড় ক্ষেত্র হিসেবে কাজ করবে।

ইনস্টিটিউট অব মডার্ন ফিজিক্সের উপ-পরিচালক হু চেংকুও জানান, এই বৈজ্ঞানিক প্ল্যাটফর্মটি প্রযুক্তিগত সক্ষমতা এবং আত্মনির্ভরশীলতা বৃদ্ধিতে বড় অবদান রাখবে। এটি মহাকাশ গবেষণার জন্য বিকিরণ সহনশীলতা পরীক্ষা এবং নতুন ধরনের কার্যকরী উপকরণ উদ্ভাবনেও সহায়ক হবে।

চিকিৎসাবিজ্ঞানের ক্ষেত্রে এইচআইএএফ প্রযুক্তির সম্ভাবনা বিশেষভাবে উল্লেখযোগ্য। বিশেষ করে হেভি-আয়ন ক্যান্সার থেরাপি এবং নতুন চিকিৎসা-আইসোটোপভিত্তিক ওষুধ তৈরির ক্ষেত্রে এই কেন্দ্রটি বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে বলে আশা করা হচ্ছে।