ঢাকাThursday , 27 August 2026
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্মীয় সম্প্রীতি
  10. পরিবেশ ও কৃষি
  11. প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সব খবর

পুরানো আইফোন থেকে নতুন আইফোনে ডেটা ট্রান্সফারের সহজ উপায়


August 26, 2026 6:45 pm
Link Copied!

যুক্তরাষ্ট্রের প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যম এনগ্যাজেটের প্রতিবেদন অনুযায়ী, অ্যাপলের কুইক স্টার্ট ফিচার ব্যবহার করে বর্তমানে আইফোনের ডেটা এক ফোন থেকে অন্য ফোনে স্থানান্তর করা অনেক সহজ হয়েছে। আগে আইফোন সেটআপ করার সময় অনেক ডেটা বা সেটিংস হারিয়ে যাওয়ার ভয় থাকলেও এখন অ্যাপল এই সমস্যার সমাধান করেছে।

কুইক স্টার্ট ফিচারটি মূলত ওয়্যারলেস প্রযুক্তির মাধ্যমে কাজ করে। এতে ম্যাক বা পিসি ছাড়াই দুটি ফোন পাশাপাশি রেখে সহজেই কন্টাক্ট, ছবি, মেসেজ এবং অ্যাপ সেটিংস স্থানান্তর করা যায়। ওয়্যারলেস সংযোগ কাজ না করলে ক্যাবলের মাধ্যমেও দুটি ফোন সংযুক্ত করে এই প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব।

কিভাবে শুরু করবেন

নতুন আইফোনটি চালু করে পুরানো ফোনের পাশে রাখলে অটোমেটিক একটি অ্যানিমেশন ভেসে উঠবে। এটি ক্যামেরা দিয়ে স্ক্যান করলে দুটি ডিভাইসের মধ্যে সংযোগ তৈরি হবে। এরপর পাসকোড এবং ফেস আইডি বা টাচ আইডি সেটআপ করতে হবে। ডেটা স্থানান্তরের সময় আইক্লাউড ব্যাকআপ অথবা ডিরেক্ট ট্রান্সফার অপশন বেছে নেওয়ার সুযোগ থাকে। আইক্লাউড ব্যবহার করলে ওয়াইফাই সংযোগের মাধ্যমে দ্রুত জরুরি ডেটাগুলো নতুন ফোনে চলে আসে।

সমস্যা সমাধান ও ক্যাবল ব্যবহার

অনেক সময় ওয়াইফাই সিগন্যাল দুর্বল হলে বা অনেক বেশি ডেটা থাকার কারণে স্থানান্তর প্রক্রিয়া আটকে যেতে পারে। এমন পরিস্থিতিতে ফোন রিস্টার্ট দিয়ে পুনরায় চেষ্টা করা যেতে পারে। ওয়্যারলেস ট্রান্সফার ব্যর্থ হলে ইউএসবি-সি বা লাইটনিং ক্যাবল ব্যবহার করে ডেটা স্থানান্তর করা যায়। তবে আইফোন ১৫ প্রো বা তার পরবর্তী মডেলগুলোতে ইউএসবি ৩ ক্যাবল ব্যবহার করলে স্থানান্তর অনেক দ্রুত সম্পন্ন হয়। এছাড়া দুটি ফোনেই যেন আইওএস-এর সর্বশেষ সংস্করণ থাকে তা নিশ্চিত করা জরুরি।

পুরানো ফোন সাথে না থাকলে করণীয়

যদি পুরানো ফোনটি হাতের কাছে না থাকে, তবে আগেভাগে আইক্লাউড ব্যাকআপ নিয়ে রাখা প্রয়োজন। নতুন ফোনে অ্যাপল অ্যাকাউন্টে লগ-ইন করে সেই ব্যাকআপ থেকে সহজেই ডেটা রিস্টোর করা যায়। এছাড়া ম্যাক বা পিসির মাধ্যমে আইটিউনস বা অ্যাপল ডিভাইসেস অ্যাপ ব্যবহার করেও ব্যাকআপ থেকে নতুন ফোনে ডেটা ফিরিয়ে আনা সম্ভব।