যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ভিত্তিক সংবাদমাধ্যম হু হোয়াট ওয়্যার-এর সৌন্দর্য বিষয়ক প্রতিবেদনে রঙিন চুলের যত্নের জন্য সেরা শ্যাম্পু ও কন্ডিশনারের তালিকা প্রকাশ করা হয়েছে। সেলিব্রিটি হেয়ার স্টাইলিস্ট হানা ওহসহ প্রখ্যাত রূপ বিশেষজ্ঞরা জানিয়েছেন, নিয়মিত চুল রাঙালে বা হাইলাইট করলে চুলের উজ্জ্বলতা ধরে রাখা কঠিন হয়ে পড়ে। সাধারণ শ্যাম্পু ও কন্ডিশনার অনেক সময় চুলের রঙ নষ্ট করে দেয়, তাই বিশেষভাবে তৈরি পণ্যের ব্যবহার অপরিহার্য।
বিশেষজ্ঞদের মতে, সালফেট, প্যারাবেন বা উচ্চ পিএইচ (pH) যুক্ত শ্যাম্পু চুলের রঙ দ্রুত ধুয়ে ফেলে এবং চুলকে প্রাণহীন করে তোলে। এর পরিবর্তে অ্যাসিডিক পিএইচ এবং অ্যান্টি-অক্সিডেন্ট সমৃদ্ধ শ্যাম্পু ব্যবহার করলে চুলের কিউটিকল মসৃণ থাকে, যা রঙকে দীর্ঘস্থায়ী করতে সাহায্য করে।
সেরা পণ্যের তালিকায় রয়েছে লিভিং প্রুফ রিস্টোর শ্যাম্পু ও কন্ডিশনার, যা সামগ্রিকভাবে চুলের স্বাস্থ্য রক্ষায় কার্যকর। ক্লিন ফর্মুলা বা প্রাকৃতিক উপাদানের সন্ধানে থাকলে সারফেস হেয়ার ট্রিনিটি কালার কেয়ার কন্ডিশনার ব্যবহারের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। এছাড়া রোয ফাউন্ডেশন হাইড্রেটিং শ্যাম্পু চুলের মজবুতি বাড়াতে, মিলবন ময়েশ্চার রিপ্লেনিশিং শ্যাম্পু পাতলা চুলের যত্নে এবং ওরিবে বিউটিফুল কালার শ্যাম্পু ক্ষতিগ্রস্ত চুলের সুরক্ষায় বিশেষ ভূমিকা রাখে।
ব্রুনেটে চুলের ক্ষেত্রে রেডকেন কালার এক্সটেন্ড ম্যাগনেটিকস এবং ব্লিচ করা বা হালকা রঙের চুলের জন্য পিউরোলোজি হাইড্রেট শ্যাম্পু ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, চুলের ধরন এবং রঙ অনুযায়ী সঠিক পণ্য নির্বাচন করলে সেলুনের মতো চুলের সতেজতা ঘরেই বজায় রাখা সম্ভব।