ঢাকাSaturday , 29 August 2026
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্মীয় সম্প্রীতি
  10. পরিবেশ ও কৃষি
  11. প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সব খবর

হরমুজ প্রণালি মাইনমুক্ত, দাবি যুক্তরাষ্ট্রের


August 28, 2026 11:45 pm
Link Copied!

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল এখন স্বাভাবিক রয়েছে এবং এই চ্যানেলটি বর্তমানে সম্পূর্ণ উন্মুক্ত। অ্যাক্সিওসকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের সাম্প্রতিক প্রতিক্রিয়া খুবই মৃদু এবং তারা নতুন কোনো সংঘাত এড়াতে চায়। বৈশ্বিক জ্বালানি সরবরাহের প্রধান এই রুটের নিরাপত্তা নিশ্চিত হওয়াকে আন্তর্জাতিক বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

এর আগে মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান ব্র্যাড কুপার এক ভিডিও বার্তায় নিশ্চিত করেন যে, হরমুজ প্রণালির আন্তর্জাতিকভাবে স্বীকৃত নৌপথগুলো ইরানের সমুদ্র মাইন থেকে পুরোপুরি মুক্ত করা হয়েছে। তিনি এই উদ্যোগকে সমুদ্রপথে নিরাপত্তার ক্ষেত্রে একটি বড় মাইলফলক হিসেবে অভিহিত করেন।

মার্কিন কর্মকর্তাদের বরাতে অ্যাক্সিওস জানিয়েছে, যুদ্ধের আগের তুলনায় বর্তমানে এই প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের সংখ্যা অর্ধেকে নেমে এসেছে। বর্তমানে প্রতি রাতে ২০ থেকে ৩০টি তেলবাহী জাহাজ এই রুট ব্যবহার করছে। গত এক মাসে চলাচলকারী জাহাজগুলোর ওপর ইরান অন্তত ২ শতাংশ হামলা চালিয়েছে বলে কর্মকর্তারা দাবি করেছেন।

রয়টার্সের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় এই রুট দিয়ে সাতটি পণ্যবাহী জাহাজ চলাচল করেছে, যা গত ১০ দিনের গড়ের তুলনায় কম। তবে অনেক জাহাজ নিরাপত্তার খাতিরে মাঝপথে ট্রান্সপন্ডার বন্ধ রাখায় প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ইরান এখনো জাহাজে হামলার চেষ্টা চালাচ্ছে বলে মার্কিন কর্মকর্তারা দাবি করলেও, অধিকাংশ ক্ষেত্রেই সেসব লক্ষ্যভ্রষ্ট হচ্ছে।