অস্ট্রেলিয়ার পশ্চিম প্রান্তে মাটির নিচে থাকা বিশাল লৌহসমৃদ্ধ স্তরে প্রাকৃতিকভাবে হাইড্রোজেন তৈরির সম্ভাবনা খুঁজে পেয়েছেন অস্ট্রেলিয়ার পার্থে অবস্থিত এডিথ কাউয়ান বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। গবেষকদের দাবি, এই অঞ্চল থেকে উত্তোলিত হাইড্রোজেন ভবিষ্যতে দেশটির পরিচ্ছন্ন জ্বালানির একটি বড় উৎস হয়ে উঠতে পারে।