ঢাকাMonday , 31 August 2026
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্মীয় সম্প্রীতি
  10. পরিবেশ ও কৃষি
  11. প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সব খবর

আইফোন ‘আনঅ্যাভেলেবল’ মেসেজ দেখালে যেভাবে সমাধান করবেন


August 31, 2026 2:15 pm
Link Copied!

যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপলের স্মার্টফোনে ‘আইফোন আনঅ্যাভেলেবল’ (iPhone Unavailable) মেসেজ দেখা দিলে ব্যবহারকারীরা তাদের ডিভাইসটি আবার সচল করতে পারেন। মূলত ভুল পাসকোড বারবার ব্যবহারের কারণে সুরক্ষার খাতিরে এই লক অপশনটি চালু হয়। অ্যাপল কর্তৃপক্ষ জানিয়েছে, ডিভাইসটি পুনরায় ব্যবহারের জন্য পাসকোড রিসেট বা রিস্টোর করার বেশ কয়েকটি পদ্ধতি রয়েছে।

পুরানো পাসকোড ব্যবহার
আইওএস ১৭ বা তার পরের সংস্করণ ব্যবহারকারীরা যদি গত ৭২ ঘণ্টার মধ্যে পাসকোড পরিবর্তন করে থাকেন, তবে তারা আগের পাসকোড ব্যবহার করে ডিভাইসটি আনলক করতে পারবেন। আইফোন আনঅ্যাভেলেবল স্ক্রিনে থাকা ‘ফরগট পাসকোড’ অপশনে গিয়ে ‘এন্টার প্রিভিয়াস পাসকোড’ নির্বাচন করে এটি করা সম্ভব।

কম্পিউটার ছাড়াই রিসেট
আইওএস ১৫.২ বা তার পরের সংস্করণে কোনো কম্পিউটার ছাড়াই আইফোন রিসেট করা যায়। এর জন্য ফোনে ইন্টারনেট সংযোগ এবং অ্যাপল অ্যাকাউন্টের পাসওয়ার্ড প্রয়োজন। আনঅ্যাভেলেবল স্ক্রিন থেকে ‘ফরগট পাসকোড’ ও পরবর্তীতে ‘আইফোন রিসেট’ নির্বাচন করতে হবে। এরপর অ্যাপল অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিয়ে সাইন আউট করে সব ডেটা মুছে ফেললে ফোনটি নতুন করে সেটআপ করার সুযোগ পাওয়া যাবে। ই-সিম ব্যবহারকারীদের ক্ষেত্রে এই ধাপ অনুসরণের আগে মোবাইল অপারেটরের সাথে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে অ্যাপল।

কম্পিউটারের সাহায্যে সমাধান
পিসি বা ম্যাক কম্পিউটার ব্যবহার করেও আইফোন রিস্টোর করা সম্ভব। প্রথমে আইফোনটিকে রিকভারি মোডে নিতে হবে। পিসির ক্ষেত্রে ‘অ্যাপল ডিভাইসেস’ অ্যাপ এবং ম্যাকের ক্ষেত্রে ‘ফাইন্ডার’ ব্যবহার করে আইফোনটিকে পুনরুদ্ধার করতে হবে। রিস্টোর সম্পন্ন হলে ব্যবহারকারী তার আইক্লাউড ব্যাকআপ থেকে ডেটা ফিরিয়ে আনতে পারবেন। তবে এই প্রক্রিয়ায় ফোনের সমস্ত তথ্য মুছে যাবে বলে সতর্ক করেছে অ্যাপল।