ঢাকাSaturday , 12 September 2026
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্মীয় সম্প্রীতি
  10. পরিবেশ ও কৃষি
  11. প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সব খবর

দুই দিনের মাথায় অটোমেটিকের প্রধান নির্বাহী পদে ফিরলেন ম্যাট মুলেনওয়েগ


September 12, 2026 4:45 pm
Link Copied!

যুক্তরাষ্ট্রের প্রযুক্তি কোম্পানি অটোমেটিকের প্রতিষ্ঠাতা ম্যাট মুলেনওয়েগ প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে স্বপদে ফিরে এসেছেন। অব্যাহতি পাওয়ার দুই দিনের মাথায় নিজেই সø্যাক মেসেজে তিনি এ তথ্য জানিয়েছেন। ওয়ার্ডপ্রেসের নির্বাহী পরিচালক মেরি হাবার্ড এক্সে (সাবেক টুইটার) বিষয়টি নিশ্চিত করেছেন, যা ওয়ার্ডপ্রেসের অফিসিয়াল অ্যাকাউন্টেও শেয়ার করা হয়েছে।

ঘটনার পটভূমি

এর আগে গত বুধবার ফোর জিরো ফোর মিডিয়ার প্রতিবেদনে জানানো হয়, অটোমেটিকের সিএফও মার্ক ডেভিস এবং পরিচালনা পর্ষদ মুলেনওয়েগকে বেতনসহ ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত নেয়। সেই সময় মার্ক ডেভিসকে অন্তর্বর্তীকালীন সিইও হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। সে সময় কোম্পানিটির পক্ষ থেকেও জানানো হয়েছিল যে, মুলেনওয়েগ ছুটিতে আছেন।

বর্তমান পরিস্থিতি

মুলেনওয়েগ জানিয়েছেন, পর্ষদ এখন পুনরায় একমত হয়েছে এবং তিনি অটোমেটিকের নিয়ন্ত্রণ ফিরে পেয়েছেন। তিনি উল্লেখ করেন, গত ৪৮ ঘণ্টায় অনেক ঘটনা ঘটেছে যা আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী, মার্ক ডেভিসের সø্যাক অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করা হয়েছে এবং ম্যাট মুলেনওয়েগ অটোমেটিকের সø্যাক থেকে সব অ্যাডমিনকে সরিয়ে দিয়েছেন।

মুলেনওয়েগ এ ঘটনাকে একটি ‘অভ্যুত্থানের চেষ্টা’ হিসেবে অভিহিত করেছেন। শুক্রবার এক্সে দেওয়া পোস্টে তিনি মন্তব্য করেন যে, কয়েক বছর পরপর এমন ঘটনার মুখোমুখি হওয়া প্রমাণ করে যে প্রতিষ্ঠানে দক্ষ নেতৃত্বের অভাব নেই। ওয়ার্ডপ্রেস, টাম্বলার ও বিপারের মতো প্ল্যাটফর্মগুলোর মালিকানা রয়েছে অটোমেটিকের হাতে। তবে এ বিষয়ে কোম্পানিটি তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।