ঘরে বসেই স্বাস্থ্যসম্মত উপায়ে ময়দা ও মাখন ছাড়া তিন ধরনের চকোলেট ব্রাউনি তৈরির পদ্ধতি জানিয়েছেন বিশেষজ্ঞরা। যারা স্বাস্থ্যকর খাবারের কথা ভেবে ব্রাউনি খাওয়া থেকে বিরত থাকেন, তাদের জন্য এই বিকল্প উপকরণগুলো হতে পারে দারুণ সমাধান।
ছোলার চকোলেট ব্রাউনি
প্রথমে ছোলা ধুয়ে ব্লেন্ডারে মিহি পেস্ট তৈরি করে নিন। এতে ওট্স, ব্রাউন সুগার, পিনাট বাটার, ম্যাপল সিরাপ ও বেকিং পাউডার মিশিয়ে নিন। এরপর কুচোনো ডার্ক চকোলেট ও বাদাম মিশিয়ে বেকিং টিনে ঢেলে প্রি-হিট করা ওভেনে ১৮০ ডিগ্রি সেলসিয়াসে ২৫ মিনিট বেক করতে হবে।
চকোলেট লাভা কুকি
শুকনো কড়াইয়ে ওট্স টেলে বেকিং সোডা মিশিয়ে রাখুন। অন্য পাত্রে ঘি ও গুড় মিশিয়ে ক্রিমি মিশ্রণ তৈরি করে ওট্সের সঙ্গে মাখিয়ে নিন। মিশ্রণটি গোল করে মাঝখানে ডার্ক চকোলেট রেখে এয়ার ফ্রায়ারে ১৫০ ডিগ্রি সেলসিয়াসে বেক করুন। বাইরে শক্ত ও ভেতরে নরম থাকলেই তৈরি হবে লাভা কুকি।
রাঙা আলুর চকোলেট ব্রাউনি
সেদ্ধ রাঙা আলু চটকে তাতে পিনাট বাটার, মধু, ওট্স ও কোকো পাউডার মিশিয়ে ঘন ব্যাটার তৈরি করুন। এরপর বেকিং টিনে ঢেলে ১৮০ ডিগ্রি সেলসিয়াসে ২০ থেকে ২৫ মিনিট বেক করুন। ঠান্ডা হলে টুকরো করে পরিবেশন করুন। রাঙা আলুর প্রাকৃতিক মিষ্টতা ও কোকোর সংমিশ্রণে এই ব্রাউনি দারুণ সুস্বাদু হয়।
উল্লেখ্য যে, ওভেন বা এয়ার ফ্রায়ারের ধরন অনুযায়ী বেক করার সময় কিছুটা কম-বেশি হতে পারে। তাই শেষের দিকে ব্রাউনির অবস্থা পর্যবেক্ষণ করে সময় নির্ধারণ করা ভালো।